সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখে মায়ের বাসায় জোবাইদা রহমান

অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখে ধানমন্ডিতে মায়ের বাসায় পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। আড়াই ঘণ্টারও বেশি সময় হাসপাতালে অবস্থানের পর আজ বেলা আড়াইটার দিকে তিনি এভারকেয়ার ত্যাগ করেন।

লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জোবাইদা। সেখান থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যান। বেলা ১১টা ৫৩ মিনিটে তার গাড়ি হাসপাতালের সামনে পৌঁছালে আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

শাশুড়ি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে ঢাকায় এসেছেন জোবাইদা রহমান। তবে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। সবকিছু ঠিক থাকলে কাতারের ব্যবস্থাপনায় জার্মানির তৈরি একটি বিমান শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তবে তিনি ইনশাআল্লাহ আগামী ৭ ডিসেম্বর রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

১৩ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতা কিছুটা উন্নতি হলেও হৃদ্যন্ত্রের সমস্যা আংশিক কমেছে। অন্য জটিলতাগুলো এখনো বেশির ভাগই অপরিবর্তিত রয়েছে।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর অবস্থার অবনতি হলে তাকে এইচডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসা চলছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ