সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্তত ২৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ভারতের পর্যটননগরী গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ও দেশটির গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার দিবাগত রাতে (৭ ডিসেম্বর) উত্তর গোয়ার আরপোরা গ্রামের একটি নাইটক্লাবে হঠাৎ বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে কয়েকজন পর্যটকসহ রান্নাঘরের বহু কর্মী নিহত হন বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক্স-এ লিখেছেন, গোয়ার জন্য আজ অত্যন্ত বেদনাদায়ক দিন। আরপোরায় ভয়াবহ আগুনে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে নিচ্ছেন। ভবন থেকে উঠছে আগুনের গোলা ও ঘন ধোঁয়া।

মুখ্যমন্ত্রী সাওয়ান্ত সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন। এ ছাড়া তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা শ্বাসরোধে মারা গেছেন। নিহতদের মধ্যে অন্তত তিনজন নারী বলে নিশ্চিত করেন তিনি।

পিটিআই সূত্র জানিয়েছে, রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। পরে এএনআই জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সব মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গোয়া আরব সাগর উপকূলে অবস্থিত ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেখানে প্রতি বছর লাখো দেশি-বিদেশি পর্যটক ভিড় করেন এর নাইটলাইফ, বালুকাবেলা এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশ উপভোগ করতে।

সূত্র : আল জাজিরা

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ