সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের কাছে শনিবার (৬ ডিসেম্বর) রাতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জমির মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের পাহাড়ি একটি প্রত্যন্ত এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি এবং এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে হয়েছিল।

কানাডার হোয়াইটহর্স পুলিশ জানিয়েছে, ভূমিকম্প অনুভূত হওয়ার পর জরুরি নম্বরে কয়েকটি কল আসে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ঘর কেঁপে ওঠা ও তাক থেকে জিনিস পড়ে যাওয়ার কথা জানিয়েছেন।

ভূমিকম্পের পর একই এলাকায় বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়েছে বলে ইউএসজিএস নিশ্চিত করেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ