সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় দেওয়া কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন চিকিৎসক ডা. ধনদেব বর্মন।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেলের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান।

তিনি জানান, ডা. ধনদেব বর্মন পরিচালক বরাবর শোকজের জবাব দিয়েছেন। তবে কী জবাব দিয়েছেন- এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি তিনি।

এদিকে ডা. ধনদেব বর্মন জানান, রোববার বিকালে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে শোকজের জবাব দিয়েছেন তিনি।

এর আগে শনিবার হাসপাতাল পরিদর্শনে গেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও চিকিৎসকের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দুপক্ষকেই রাগান্বিত স্বরে কথা বলতে শোনা গেছে। বাগবিতণ্ডার একপর্যায়ে ওই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্যের মহাপরিচালক ডা. মো. আবু জাফর।

ডা. ধনদেব বর্মন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটির ইনচার্জ বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার (৬ ডিসেম্বর) সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসা বিষয়ক চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান অতিথি হিসেবে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সেখানে অংশগ্রহণের পূর্বে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপে ক্ষোভ প্রকাশ করেন।

একপর্যায়ে ডিজি এবং ওই চিকিৎসকের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরে ডা. ধনদেব বর্মনকে ‘বরখাস্তের’ নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ