সর্বশেষ
কুয়াশায় ঘেরা মিরিঞ্জা ভ্যালিতে উষ্ণতা ছড়াচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী
সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে নবী-রাসুলদের দোয়া
নির্বাচনকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না: সাইফুল হক
দুই উপদেষ্টার পদত্যাগ কখন কার্যকর হবে, জানালেন প্রেস সচিব
ইউএনওর কক্ষে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই
নৌকার ইঞ্জিনে লুঙ্গি প্যাঁচিয়ে যুবকের মৃত্যু
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: দুলু
হজ ব্যবস্থাপনায় দুর্নীতি করলে আইনের আওতায় নিয়ে আসব: ধর্ম উপদেষ্টা
মানুষের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের, রাজনীতির নয়: হান্নান মাসউদ
জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা
‘জানের বদলে জান সদকা’ করা যাবে কি?
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল, সম্পাদক মুরাদ
মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সচিবালয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ
তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের অগ্রগতিতে অংশীজনদের আহবান

লটারি জিতে রাতারাতি কোটিপতি বাংলাদেশি ৩৬ প্রবাসী

অনলাইন ডেস্ক

ছিলেন সাধারণ প্রবাসী। অথচ মাত্র একদিনের ব্যবধানেই হয়ে গেলেন কোটিপতি। শুনতে অবাক লাগলেও, আবুধাবির বিগ টিকেট ক্রয় করে বিজয়ী হওয়ার পর এমনটি হয়েছে আমিরাতের আল আইন প্রবাসী নুর মিয়ার ভাগ্যে।

মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।

রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার মতো স্বপ্ন পুরোন হয়ে গিয়েছে আমিরাতের আল আইন প্রবাসী নুর মিয়াসহ মোট ৩৬ জন প্রবাসীর। আবুধাবির বিগ টিকেট লটারি রেফেল ড্র জিতে এই স্বপ্ন পূরণ হয়েছে। এক- দুই মিলিয়ন না, রাতারাতি বনে গিয়েছেন ১৫ মিলিয়ন দেরহামের মালিক। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ কোটি টাকা। এমন খবরে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন সবাই ।

লটারি জয়ীরা বলেন, পাঁচ বছর পুর্ব থেকে ৩৬ জন মিলে গ্রুপ হয়ে আবুধাবির বিগ টিকেটের লটারি ক্রয় করে আসছিলেন। ভাগ্য সায় না দিলেও হার মানেননি কেউ। অবশেষে ভাগ্য তাদের সুপ্রসন্ন হয়েছে। এদের একজনের নিজস্ব সেলুন, একজনের রেস্টুরেন্ট থাকলেও বাকীরা দিনমজুর, রং মিস্ত্রী এবং চাকুরীজীবি পেশার সাথে জড়িত।

তারা আরও জানান, প্রতিটি টিকেটের ক্রয়মূল্য ৫০০ দিরহাম। তবে দুইটা টিকেট ক্রয় করলে একটা ফ্রিতে পাওয়া যায়। বিজয়ী হওয়ার পর সিদ্ধান্ত হয়। লটারি কেনার টাকায় অংশগ্রহণের উপর ভিত্তি করে বন্টন করা হবে। সেই হিসেবে আমিরাতের এক (১) দিরহামে প্রতিজন পাবেন ১৪ হাজার দিরহাম, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা প্রায়।  ভাগাভাগির পরেও বলা যায় সবাই পাবেন কোটি টাকারও বেশি ।

এই টাকায় বিজয়ীদের কেউ নিজেদের প্রতিষ্ঠিত করতে চান আবার কেউ বা পাশাপাশি করতে চান মানবতার কাজ।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ