সর্বশেষ
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি
ফোন বন্ধ থাকলে পাঠানো মেসেজ কোথায় জমা থাকে জানেন?
একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

দুই কলেজের মেধাতালিকায় সানি লিওন

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী সানি লিওনকে নিয়ে যেন বিতর্কের শেষ নেই। পর্নদুনিয়া থেকে সরে এসে নাম লিখেয়েছেন অভিনয়ে। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজনরও কেড়েছেন তিনি।

বলিউডে নিজের কর্মজীবনে এগিয়ে গেলেও শিক্ষাজীবনে ঠিক কতটা এগিয়েছেন তিনি? যদিও তা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই সানির। তবে এবার জানা গেল, দুই কলেজের মেধাতালিকায় নাম উঠেছে অভিনেত্রীর। সত্যিই কী তাই?

জানা গেছে, কলকাতার দুই কলেজের মেধাতালিকায় স্থান করেছেন সানি। বিষয়টি নিয়ে হতবাক অভিনেত্রীর ভক্তরা। শুরু হয়েছে তাকে নিয়ে নেটিজেনদের নতুন চর্চা। এদিকে সানি নিজেও সেই বিতর্কে গা ভাসিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার হতে জানা গেছে, কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংলিশে স্নাতক করতে চান সানি। সেই কলেজের ইংরেজি বিভাগের ভর্তির মেধাতালিকায় রয়েছে তার নাম। অন্যদিকে, বজবজ নামের একটি কলেজের মেধাতালিকাতেও নাম উঠেছে সানির। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।

অন্যদিকে, মেধা তালিকার এ বিতর্কে গা ভাসিয়ে লস অ্যাঞ্জেলেসে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছেন সানি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘তোমরা কি আমার সেমিস্টারে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সানির এ খবর দেখে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, কেউ রসিকতা করতেই নাম ভাঙিয়ে তথ্য বিকৃত করে ঘটনাটি ঘটিয়েছে। এমনকি অনলাইন ভর্তি প্রক্রিয়ার দুর্বল দিকটাও প্রকাশ করেছে এ ঘটনা।

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ