সর্বশেষ
২১ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু
দায়িত্বের জবাবদিহিতায় ইসলামী নীতমালা
ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের
বেড়েছে শীতের প্রকোপ, রোদের দেখা মিলবে কখন?
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জীবন-জীবিকায় উন্নতি লাভের ১০ আমল
প্রতি মিনিট কত কোটি টাকা পারিশ্রমিক নেন তামান্না ভাটিয়া?
ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়
ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
রাজশাহীতে গ্যাসের সিলিন্ডার উধাও, বাড়তি দামেরও মিলছে না 
৭১’কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না‍‍: তারেক রহমান
শীতের রাতে মোজা পরে ঘুমাচ্ছেন? জানুন উপকারিতা ও ঝুঁকি
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

পাঠ্যবইয়ের কিউআর কোড স্ক্যান করলেই খুলবে ‘জ্ঞানের ভাণ্ডার’

অনলাইন ডেস্ক

পাঠ্যবইয়ে থাকা বিষয়গুলি নিয়ে আরও তথ্য পড়ুয়াদের দিতে বিশেষ উদ্যোগ নিল মেঘালয় সরকার ৷ বুধবার সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এখন থেকে পাঠ্যবইয়ে একটি কিউআর কোড দেওয়া থাকবে ৷ সেই কিউআর কোড স্ক্যান করে স্মার্টফোনে বিভিন্ন বিষয়ে অতিরিক্ত তথ্য পাবে পড়ুয়ারা ৷

মেঘালয়ের শিক্ষাসচিব এ মারাক জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করা এবং জ্ঞানের বিকল্পগুলির মাধ্যমে তাদের সমৃদ্ধ করা । মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে শিক্ষার্থীরা শিক্ষামূলক অ্যাপগুলি দেখতে পাবে ৷ সেখানে ভিডিয়ো ও প্রশ্ন-উত্তর দেখে আরও অনেক কিছু শিখতে পারবে ৷ এর ফলে তাদের সময় যেমন কম লাগবে, তেমনই শেখার উপর আরও বেশি মনোযোগ দিতে পারবে পড়ুয়ারা ৷

মেঘালয়ের ডিরেক্টরেট অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা ডিইআরটি আর ম্যানার নির্দিষ্ট পাঠ্যপুস্তকে এমবেড করা কিউআর কোডগুলির সুবিধার উপর জোর দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, যে শিক্ষার্থীদের উন্নতি করার ইচ্ছা প্রবল, তাদের উল্লেখযোগ্যভাবে সহায়তা করতে পারে এই উদ্যোগ ৷

অন্যদিকে মেঘালয়ের শিক্ষামন্ত্রী রাক্কাম এ সাংমা এই উদ্যোগের প্রশংসা করেছেন ৷ তিনি জানিয়েছেন, মেঘালয়ের শিক্ষার্থীরা যাতে শিক্ষার বিভিন্ন দিকগুলি ব্যবহারে ব্যবহারে ব্যাপক সুযোগ পায়, সেই বিষয়ে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ ৷ পাঠ্যবইয়ে কিউআর কোড ব্যবহারের সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির অঙ্গ ৷

এখন দেখার মেঘালয় সরকারের এই উদ্যোগ থেকে সেখানকার পড়ুয়ারা কতটা উপকৃত হয় ! তবে এর সঙ্গে থেকে যাচ্ছে একটি প্রশ্নও ৷ সেটি হল, মেঘালয়ের মতো একটি রাজ্যে এই সুবিধার সদ্ব্যবহার করতে পারবেন ?

এনএফ নিউজ ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ