সর্বশেষ
গাইবান্ধায় কৃষকের চোখে কান্নার জল
২০ জেলায় দুপুরের মধ্যে বজ্র ও বৃষ্টির আশঙ্কা
কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়?
নিয়ন্ত্রণহীন অটোরিকশা
দখলদার ইসরায়েলকে হটিয়ে ‌‘প্রতি ইঞ্চি’ ভূমি মুক্ত করা হবে: হিজবুল্লাহ
যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা সময় থাকতেই কেটে পড়ুন: গালিবাফ
বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬: উদ্ভাবন ও ঐতিহ্যের সেতুবন্ধন
হরমুজ প্রণালিতে পুনরায় ইরানি সামরিক নিয়ন্ত্রণ
Ankhi Alamgir and Rumi are going to Japan to perform songs NF NEWS
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় বন্ধ আছে আজ
লিভারপুলকে হারিয়ে এগিয়ে রইল পিএসজি
বিয়ের প্রস্তাব কি গোপন করবেন, নাকি প্রকাশ করবেন
সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, জানা গেল
আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও গতির বলি হলেন এক তরুণ। সোমবার (২ মার্চ) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির মোটরসাইকেলটি ওমপাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বাইকটি দ্রুতবেগে থাকার কারণে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত যুবকের নাম সাবেদ (১৯)। তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা এবং তার পিতার নাম মতিন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন মো. সামির (২৪)। তার বাড়িও নারায়ণগঞ্জে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়া মাত্রই তাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তিনি বলেন:

“দ্রুতগতির মোটরসাইকেলটি হুট করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়। আমরা আহত অবস্থায় সামিরকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।”

বর্তমানে নিহতের মরদেহ ও আহত ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালে রাখা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ