ঐতিহাসিক ২রা মার্চ উপলক্ষে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এর কলা ভবনে পালিত হচ্ছে ‘পতাকা উত্তোলন দিবস। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সেখানে এক আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এছাড়া প্রো–ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো–ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং ট্রেজারার অনুষ্ঠানে অংশ নেবেন।
বিশেষ অতিথি হিসেবে প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের পাশাপাশি উপস্থিত থাকবেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব। তিনি সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ ও বর্তমান প্রজন্মের কাছে এই দিবসের গুরুত্ব তুলে ধরবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।





