সর্বশেষ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
খামেনির মৃত্যুতে পাকিস্তানে ভয়াবহ বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
নিজ কার্যালয়ে যেভাবে নিহত হন খামেনি
ঢাকার আকাশ মেঘলা, কমতে  তাপমাত্রা
ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ
ইরানে সামরিক অভিযান: ‘লক্ষ্যপূরণ সময়ের আগেই’, দাবি ট্রাম্পের
শুরু হলো রমজানের মাগফিরাত: আত্মশুদ্ধি ও ক্ষমার মহিমান্বিত ক্ষণ
বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান ড. ইউনূসের
বাজারে এত বিশৃঙ্খলা যে ট্যাক্স কমিয়েও দাম কমছে না: অর্থ উপদেষ্টা
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক
হাসিনা সঙ্গী-সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন: রিজভী
নির্বাচনের ডেটলাইন দিতে এত দ্বিধা কেন, প্রশ্ন রিজভীর
এলসির দায় পরিশোধে বিলম্ব করলে ব্যবস্থা
ট্রাম্প প্রশাসনের যে বিভাগে নেতৃত্ব দেবেন ইলন মাস্ক
ফারুকী ভাই উপযুক্ত ব্যক্তি: তমা মির্জা

খামেনির মৃত্যুতে পাকিস্তানে ভয়াবহ বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনির শাহাদাতের খবর ছড়িয়ে পড়লে দেশটির প্রধান শহরগুলোতে নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়। এখন পর্যন্ত পুলিশ ও বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে করাচিতে। সেখানে বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেট অভিমুখে যাত্রা করলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ  প্রাণ হারিয়েছেন ১০ জন।বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। এ সময় যানবাহনে  অগ্নিসংযোগ ও ধাওয়া-পাল্টাধাওয়া ও ঘটনায় প্রায় ৯৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সহিংসতার আঁচ লেগেছে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর স্কারদুতেও। সেখানে বিক্ষুব্ধ জনতা জাতিসংঘের একটি কার্যালয়ে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তাল জনতাকে থামাতে সেখানে শেষ পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। স্কারদুতে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন।

এদিকে রাজধানী ইসলামাবাদে হাজার হাজার মানুষ কড়া নিরাপত্তা বেষ্টিত ‘রেড জোন’ ভাঙার চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষে আরও ২ জন নিহত হন। লাহোর ও পেশোয়ারের মার্কিন কনস্যুলেটগুলোর সামনেও অবস্থান নিয়েছে হাজারো মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। পাঞ্জাব প্রদেশ ও রাজধানী ইসলামাবাদে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। এরপর থেকেই মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পাকিস্তানে এই মুহূর্তের পরিস্থিতি অত্যন্ত থমথমে। পরবর্তী সহিংসতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত রেঞ্জার্স ও পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ