সর্বশেষ
পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক, যা জানা গেল
‘নিষেধাজ্ঞা এড়াতে জয় শাহের সঙ্গে বৈঠকের তদ্বির করছেন স্বনামধন্য এক ক্রিকেটার’
গরমে স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে কাঁচাআম
কুমিল্লার জাঙ্গালিয়ায় পরিত্যক্ত বাসে অগ্নিকাণ্ড
জামিন পেলেন গায়ক নোবেল
জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান লোডশেডিং: চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎ খাত
আজকের মুদ্রাবাজার: প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার
যুক্তরাষ্ট্রে ইরানি প্রভাবশালী নেতাদের স্বজনদের গ্রিন কার্ড বাতিল ও গ্রেপ্তার
ডিপি না থাকলেও দেখা যাবে ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাখান ইরানের
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা
আত্মপ্রশংসা থেকে দূরে থাকুন
স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী
গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন সাকি
প্রখর তাপদাহে ঘামাচি ও ত্বকের অস্বস্তি: ঘরোয়া সমাধান ও সতর্কতা

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাখান ইরানের

হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চরম হুঁশিয়ারিকে পাত্তাই দিচ্ছে না ইরান। মার্কিন প্রেসিডেন্টের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমাকে ‘বিবেচনাহীন’ ও ‘হতাশাজনক’ পদক্ষেপ বলে অভিহিত করেছে তেহরান।

নিজেদের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি উল্লেখ করেন:

ইরানকে একটি চুক্তিতে আসতে অথবা প্রণালি খুলে দিতে ১০ দিনের সময় দেওয়া হয়েছিল। বাকি থাকা ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ইরানে ‘নরক’ নেমে আসবে। সোমবারের মধ্যে এই সমস্যার সমাধান না হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক ব্যবস্থা নেবে বলে তিনি ইঙ্গিত দেন।

ট্রাম্পের এই আলটিমেটামকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর ‘খাতাম আল-আম্বিয়া’। এক বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, ট্রাম্পের এই হুমকি একজন ‘অসহায়, দিশেহারা এবং ভারসাম্যহীন’ ব্যক্তির প্রলাপ ছাড়া আর কিছুই নয়।

“ট্রাম্পের এই বার্তার সহজ অর্থ হলো—যুক্তরাষ্ট্রের জন্য দোজখের দরজাগুলো খুলে যাবে।” — জেনারেল আলী আবদুল্লাহি আলীআবাদি

শনিবারের দেওয়া এই আলটিমেটামের ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্ব অর্থনীতি ও জ্বালানি তেলের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এই একতরফা হুমকি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ