সর্বশেষ
মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর
দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, প্রাণ গেল ৪৮ জনের
বগুড়ায় অস্ত্র ও মাদকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
মুরগির দাম বেড়েছে, কমেছে সবজির
আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং
শিক্ষার আলো বনাম নৈতিকতার অন্ধকার
বেলকুচিতে বাস-অটোভ্যান সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন
নিরাশার আঁধারে তওবার আলো: আল্লাহর রহমত ও ফিরে আসার গল্প
তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল
শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন
বিএসইসি চেয়ারম্যান ও ৪ কমিশনারের পদত্যাগ
একের পর এক ধাক্কায় শাকিব খানের ‘রকস্টার’, মুক্তির সপ্তাহেই পাইরেসির থাবা
বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের
প্রেম থেকেই কষ্ট পেয়েছিলাম: তৌসিফ মাহবুব
এভরিথিং ইজ ভেরি গুড

কুমিল্লার জাঙ্গালিয়ায় পরিত্যক্ত বাসে অগ্নিকাণ্ড

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ‘রয়েল কোচ’ পরিবহনের তিনটি এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে ঘটা এই অগ্নিকাণ্ডে বাসগুলো পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণ নিয়ে স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্ট্যান্ডে রাখা বিকল বাসগুলোতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করেন। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাসগুলোর ভেতরের সিট ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম পুড়ে কেবল লোহার কঙ্কাল অবশিষ্ট রয়েছে।

বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই বিকল বাসগুলো অপরাধী ও মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছিল। প্রতিদিন এখানে পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন চালক ও হেলপারদের মাদকের আসর বসত।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, “আগুন লাগার মাত্র কয়েক মিনিট আগে ওই বাসগুলো থেকে ৫ জন ব্যক্তিকে বের হয়ে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের সময় ব্যবহৃত গ্যাস লাইটার বা জ্বলন্ত বিড়ি-সিগারেট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

তিনি আরও বলেন, “অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে আমরা অনুসন্ধান চালাচ্ছি। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী মাদক সেবনের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ