সর্বশেষ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমাগত হামলার মুখে ওই অঞ্চলের নিরাপত্তা পর্যবেক্ষণ জাতিসংঘের আনুষ্ঠানিক নজরদারির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কোনো দেশ এই প্রস্তাবে ভেটো না দিলেও ভোটদান থেকে বিরত ছিল পরিষদের দুই স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া এবং চীন।

নতুন এই সিদ্ধান্তের ফলে পূর্বের নিয়ম অনুযায়ী, জাতিসংঘের মহাসচিব লোহিত সাগরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং হুথি বিদ্রোহীদের হামলার বিষয়ে প্রতি মাসে নিরাপত্তা পরিষদে একটি করে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের শেষভাগে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল তার মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা। হুথিদের দাবি, গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো অন্যায়ের জবাব দিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

এদিকে লোহিত সাগরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে এই সংকটের কারণে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদের সদস্যরা। আগামী ছয় মাস এই অঞ্চলের পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখার মাধ্যমে নৌ চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ