সর্বশেষ
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো
শ্রম ও সৎ উপার্জনই ইসলামের মূল শিক্ষা: অলসতা ও পরনির্ভরশীলতার স্থান নেই
ভবিষ্যদ্বাণী ভেস্তে দিল ব্রাজিল, অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা!
বিশ্বকাপে প্রিয় দল ও খেলোয়াড়ের নাম জানালেন জয়া আহসান

নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?

নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের একটি ভিডিও। সম্প্রতি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই শোবিজ পাড়া ও নেটিজেনদের মাঝে শুরু হয়েছে জোর গুঞ্জন। ভিডিওটিতে এক তরুণের সঙ্গে বেশ অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে এই অভিনেত্রীকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিডিওটি মূলত মালদ্বীপের। সেখানে অবকাশ যাপনের সময় ধারণ করা একটি ফুটেজে দেখা যায়, ওই তরুণের সঙ্গে খোশগল্পে মেতেছেন কেয়া, এমনকি একটি রেস্টুরেন্টে তাঁকে নিজ হাতে খাইয়েও দিচ্ছেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ওই তরুণের পরিচয় এবং অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ভক্তদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে কেয়া পায়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই তরুণের পরিচয় আলাদাভাবে প্রকাশ করতে রাজি হননি। প্রেমের গুঞ্জন এড়িয়ে গিয়ে তিনি বলেন, “আমরা বন্ধুরা মিলে একসঙ্গে মালদ্বীপে ভ্যাকেশনে এসেছি। ভিডিওটি ওখানকারই কোনো একটি মুহূর্তের। আমি খুব শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে পুরো বিষয়টি ভক্তদের কাছে পরিষ্কার করব।”

তবে কেয়া পায়েল বিষয়টিকে কেবলই বন্ধুদের আড্ডা বলে দাবি করলেও, তাঁর ঘনিষ্ঠ একাধিক সূত্র সম্পূর্ণ ভিন্ন তথ্য দিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে অভিনেত্রীর এক ঘনিষ্ঠজন জানান, ভিডিওতে থাকা ওই তরুণের নাম ‘প্রাচুর্য’। কেয়া ও প্রাচুর্যের সম্পর্কটা কেবল বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়। মালদ্বীপ ছাড়াও এর আগে যুক্তরাজ্যেও (ইউকে) তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

ঘনিষ্ঠজনদের দাবি, কেয়া ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন এবং তাঁদের এই সম্পর্কে দুই পরিবারেরও পূর্ণ সম্মতি রয়েছে। খুব শিগগিরই দুই পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ের ঘোষণা দেওয়া হতে পারে বলেও জানা গেছে।

এখন দেখার বিষয়, ঘনিষ্ঠ সূত্রের এই দাবির বিপরীতে অভিনেত্রী কেয়া পায়েল তাঁর ফেসবুক বার্তায় ভক্তদের কী ব্যাখা দেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ