সর্বশেষ
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো

নির্মাতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পারসা ইভানার, দ্বারস্থ হলেন অভিনয়শিল্পী সংঘের

শোবিজে কাজের পরিবেশ পেশাদারিত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা।নীলাঞ্জনা এক্সপ্রেসনামের একটি ওয়েব কনটেন্টের পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে চরম অপেশাদারিত্ব বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তুলেছেন তিনি। দীর্ঘ সাত মাস ধরে নিজের এবং শুটিং টিমের অন্য সদস্যদের পাওনা টাকা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটিফ্রড অ্যালার্টপোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন এই তারকা।

অভিযোগের বিষয়ে পারসা ইভানা জানান, গত ডিসেম্বরজানুয়ারি মাসের দিকে তিনি পরিচালক ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় একটি প্রজেক্টে কাজ করেছিলেন। গল্প সুন্দর হলেও কাজের অভিজ্ঞতা ছিল অত্যন্ত তিক্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ইভানা লেখেন, ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে চাই, এই পরিচালকের যোগাযোগ পেশাদারিত্বের ক্ষেত্রে গুরুতর সমস্যা রয়েছে। গত সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি। শুধু আমি নই, টিমের আরও অনেক সদস্য এখনও তাদের পাওনা বুঝে পাননি।

অভিনেত্রী জানান, পরিচালক তাকে আংশিক টাকা পরিশোধ করলেও একটি বড় অংশ এখনো বাকি রয়েছে। তবে নিজের চেয়েও স্পটের খেটে খাওয়া মানুষদের বকেয়া নিয়ে বেশি উদ্বিগ্ন তিনি। একজন শিল্পী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে তিনি বলেন

আমাকে উনি কিছু টাকা দিলেও বাকিটা এখনও দেননি। সেটা আমি বাদই দিলাম, কিন্তু আমার টিমের কেউ টাকা পায়নি। যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কথা কেউ ভাবছে না। যে নতুন ছেলেটা একটা ভালো সুযোগের আশায় দিনরাত পরিশ্রম করছে, সে কেন তার প্রাপ্যটুকু পাবে না?”

এই ঘটনার পর শোবিজের সহকর্মী সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পারসা ইভানা। যেকোনো কাজ শুরুর আগে যথাযথ খোঁজখবর নেওয়া এবং আর্থিক বিষয়সহ সব চুক্তি লিখিতভাবে নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। সেই সাথে ইন্ডাস্ট্রিতে সততা পেশাদারিত্ব বজায় রাখার তাগিদ দেন।

সবশেষ পরিস্থিতি নিয়ে ইভানা গণমাধ্যমকে জানান, গত ১৬ জুন পরিচালক তাকে আশ্বাস দিয়েছিলেন যে ২৮ জুনের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু সেই নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও পরিচালক কোনো যোগাযোগ বা টাকা পরিশোধ করেননি। এই পরিস্থিতিতে নিজের এবং টিমের অধিকার আদায়ে ইতিমধ্যেইঅভিনয়শিল্পী সংঘ‘- মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ