সর্বশেষ
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো

২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরেই স্কটল্যান্ডের বাজিমাত, পরাস্ত হাইতি

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তনটা জয়ে রাঙালো স্কটল্যান্ড। ফক্সবরো স্টেডিয়ামে অনুষ্ঠিতসিগ্রুপের এক রোমাঞ্চকর ম্যাচে হাইতিকে গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে ইউরোপের এই দলটি। ১৯৯০ সালের পর বিশ্বমঞ্চে এটিই স্কটিশদের প্রথম জয়।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণপাল্টা আক্রমণে মেতে উঠলেও ভাগ্য নির্ধারণী একমাত্র গোলটি আসে প্রথমার্ধেই। ২৮তম মিনিটে চে অ্যাডামসের গড়া একটি চমৎকার আক্রমণ থেকে বল পান মিডফিল্ডার জন ম্যাকগিন। তার নেওয়া জোরালো শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলে পরাস্ত হন হাইতির গোলরক্ষক। উল্লাসে মেতে ওঠে স্কটল্যান্ড শিবির।

গোলের পর বরাবরের মতোই ম্যাকগিনের সিগনেচারগগলসউদযাপন দর্শকদের নজর কেড়েছে। বুড়ো আঙুল তর্জনী দিয়ে চোখের সামনে বৃত্ত তৈরি করার এই উদযাপনের পেছনে রয়েছে এক পারিবারিক আবেগ। মূলত দৃষ্টিশক্তির সমস্যায় ভুগতে থাকা তার প্রিয় ভাগ্নেকে অনুপ্রাণিত করতেই বিশ্বমঞ্চে এই বিশেষ ভঙ্গি করেন এই স্কটিশ তারকা।

ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে লড়েছে হাইতিও। দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা দলটি ম্যাচের শেষভাগে স্কটল্যান্ডের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তবে স্কটিশ রক্ষণভাগের দৃঢ়তার কারণে সমতায় ফিরতে পারেনি তারা। এর আগে প্রথমার্ধে স্কট ম্যাকটমিনি বেন গ্যাননডোকের কল্যাণে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি স্কটল্যান্ড।

দ্বিতীয়ার্ধে দুপক্ষই বেশ কিছু আক্রমণ চালালেও শেষ পর্যন্ত ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্কটল্যান্ড। এই জয়ের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে প্রথম ইউরোপীয় দল হিসেবে পূর্ণ তিন পয়েন্ট নিজেদের ঝুলিতে পুরলো স্কটিশরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ