সর্বশেষ
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো

ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার

দেশের অর্থনীতিতে স্থবিরতা কাটিয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির মহাসড়কে ফেরার লক্ষ্য নিয়ে আজ জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে ইতিহাসের বৃহত্তম বাজেট। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই মেগা বাজেটের সম্ভাব্য প্রাক্কলন করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৫তম এবং বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এই প্রথম বাজেটে চিরাচরিত ধারার বাইরে গিয়ে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের ইঙ্গিত রয়েছে। এবারের সামষ্টিক অর্থনৈতিক পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে উন্নয়নকে শুধু কেন্দ্রভিত্তিক না রেখে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া। শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতের গুণগত মানোন্নয়ন। স্থানীয় শিল্পকে চাঙ্গা করতে এবং সাধারণ মানুষকে লাগামহীন মূল্যস্ফীতির হাত থেকে স্বস্তি দিতে কর কাঠামোয় আনা হচ্ছে আমূল পরিবর্তন।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে এই ঐতিহাসিক বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বাজেট পেশ।

সামষ্টিক অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জ ও বিশ্ববাজারের অস্থিতিশীলতার মধ্যে বিশাল অঙ্কের এই বাজেট বাস্তবায়ন নতুন সরকারের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ