সর্বশেষ
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো

 বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়লো টি-টোয়েন্টি সিরিজ

নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি পরিবর্তনের ধাক্কা লাগলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওপর। ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন ঘরোয়া আন্তর্জাতিক সূচির কারণে, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করতে বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মূলত ২০২৭ সালের জন্য নারী চ্যাম্পিয়ন্স ট্রফি নতুন করে নির্ধারণ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের উদ্বোধনী আসরটি প্রথমে জুন-জুলাই মাসে হওয়ার কথা ছিল। তবে আইসিসি তা পিছিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর, ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নারী দলের ঘরোয়া আন্তর্জাতিক সূচিতে বড় ধরনের রদবদল আনে।

পূর্বের সূচি অনুযায়ী, আগামী ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল টাইগ্রেসদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার সংশোধিত সূচিতে ওয়ানডে সিরিজটি আগের মতোই বহাল রাখা হলেও, সম্পূর্ণ বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজটি।

এদিকে, বাংলাদেশের বাতিল হওয়া সেই একই সময়ে এখন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। আগামী ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনিতে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কিউইরা—যা আগে বাংলাদেশের খেলার কথা ছিল।

পরবর্তীতে ২০২৭ সালের মার্চে নিউজিল্যান্ড দল আবারও অস্ট্রেলিয়া সফরে যাবে। সেখানে ৬ মার্চ ক্যানবেরায় এবং ৮ ও ১০ মার্চ মেলবোর্নে স্বাগতিকদের বিপক্ষে বাকি তিনটি ওয়ানডে ম্যাচে অংশ নেবে তারা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ