সর্বশেষ
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো
শ্রম ও সৎ উপার্জনই ইসলামের মূল শিক্ষা: অলসতা ও পরনির্ভরশীলতার স্থান নেই
ভবিষ্যদ্বাণী ভেস্তে দিল ব্রাজিল, অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা!
বিশ্বকাপে প্রিয় দল ও খেলোয়াড়ের নাম জানালেন জয়া আহসান

ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?

নকআউট পর্বের প্রথম পরীক্ষাতেই কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে ব্রাজিল। রাউন্ড অব থার্টিটুএর ম্যাচে জাপানের বিপক্ষে গোলের ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হেক্সা মিশনের এই যাত্রায় সেলেসাওদের পরবর্তী লক্ষ্য এখন কোয়ার্টার ফাইনাল। তবে শেষ আটের টিকিট পেতে হলে তাদের পার হতে হবে শেষ ষোলোর বৈতরণী।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী জুলাই মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

ব্রাজিল শেষ ষোলোতে কার মুখোমুখি হবে, তা চূড়ান্ত হবে আজ মঙ্গলবার রাতেই। শেষ ষোলোর টিকিটের জন্য আজ লড়বে আইভরি কোস্ট নরওয়ে। এই দুই দলের মধ্যকার জয়ী দলটির বিপক্ষেই মাঠের লড়াইয়ে নামবে ব্রাজিলিয়ানরা।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউটে পা রাখা দলগুলোর সম্ভাব্য রোডম্যাপ ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে। শেষ ষোলোর ম্যাচটিতে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। তবে ইংলিশরা যদি কোনো কারণে বাদ পড়ে, তবে মেক্সিকো, ইকুয়েডর কিংবা ডিআর কঙ্গোর মধ্যে যেকোনো এক দলের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে।

সবচেয়ে রোমাঞ্চকর তথ্য হলো, ব্রাজিল যদি শেষ আটের বাধা টপকে সেমিফাইনালে পা রাখতে পারে, তবে ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ফুটবলবিশ্ব তাই এখন থেকেই আরেকটি ব্লকবাস্টারসুপার ক্লাসিকো অপেক্ষায় প্রহর গুনছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ