সর্বশেষ
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো

গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের একটি ময়লার স্তূপ থেকে জীবিত ও সুস্থ অবস্থায় এক কন্যা নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১টার দিকে ডাস্টবিনের ভেতর থেকে ভেসে আসা কান্নার শব্দ শুনে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গভীর রাতে হাসপাতালের ডাস্টবিন সংলগ্ন এলাকায় দায়িত্ব পালনকালে এক নারী কর্মী হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনতে পান। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে কর্তব্যরত নার্সদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপ থেকে ফুটফুটে ওই কন্যাসন্তানটিকে জীবিত উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, গভীর রাতের কোনো এক সময় লোকচক্ষুর আড়ালে অজ্ঞাত কেউ শিশুটিকে সেখানে ফেলে রেখে পালিয়ে গেছে।

উদ্ধারের পরপরই নবজাতকটিকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে।

এই বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নুসরাত ফারজানা খান জানান, “শিশুটিকে পাওয়ার পরপরই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে নবজাতকটি সম্পূর্ণ সুস্থ আছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।”

এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। তারা শিশুটির সার্বিক খোঁজখবর নেন। নবজাতকের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে এবং তাকে ফেলে যাওয়ার পেছনে জড়িতদের শনাক্তে প্রশাসন ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া ও তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ