সর্বশেষ
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর শেষ ৩২-এর হাইভোল্টেজ নকআউট ম্যাচে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল জাপান। দলের অন্যতম সেরা ফরোয়ার্ড তাকেফুসা কুবো চোটের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারছেন না। তবে প্রধান এই তারকাকে ছাড়াই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়ার বার্তা দিয়েছেন জাপানি হেড কোচ হাজিমে মোরিয়াসু। রোববার (২৮ জুন) এক সংবাদ সম্মেলনে কুবোর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ মোরিয়াসু।

ইনজুরির কারণে দলের সঙ্গে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সফরে যাননি কুবো। ন্যাশভিলে জাপান দলের বেস ক্যাম্পেই এককভাবে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই উইঙ্গার। রোববার সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা অনুশীলন সেশনেও তাকে মূল দলের বাইরে আলাদাভাবে ফিটনেস ট্রেনিং করতে দেখা যায়।

পরবর্তীতে সংবাদ সম্মেলনে এসে জাপানের প্রধান কোচ জানান, “কুবো এখনো শুধু ব্যক্তিগতভাবে দৌড় ও ফিটনেস ফিরিয়ে আনার কাজ করছে। স্বাভাবিকভাবেই ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। আমরা চাই সে দ্রুত শতভাগ সুস্থ হয়ে উঠুক।”

প্রধান অস্ত্রের অনুপস্থিতি সত্ত্বেও সেলেসাওদের বিপক্ষে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী ব্লু সামুরাইরা। মাঠের শক্তিমত্তায় ব্রাজিল যে এগিয়ে, তা অকপটে স্বীকার করেছেন মোরিয়াসু। তিনি বলেন, “বিশ্ব ফুটবলে ব্রাজিল শীর্ষ সারির দল, আর জাপান এখনো সেই অবস্থানে পৌঁছাতে পারেনি— এটাই বাস্তবতা। তবে আমরা বিশ্বকাপ জিততে চাই, যদিও অতীতে কখনো আমরা সেই উচ্চতা স্পর্শ করতে পারিনি।”

নিজেদের ‘আন্ডারডগ’ হিসেবে মেনে নিয়েও ইতিহাস বদলানোর হুংকার দিয়েছেন জাপানি মাস্টারমাইন্ড। অতীত মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “অনেকেই আমাদের পিছিয়ে রাখবে। আমরা প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান করি। কিন্তু গত বছরও আমাদের জয়ের সম্ভাবনা কেউ দেখেনি, তবুও আমরা জিতেছিলাম। এবারও আমাদের সামনে ইতিহাস পাল্টে দেওয়ার সুযোগ আছে এবং আমরা বিশ্বাস করি এটা সম্ভব।”

যেহেতু এটি নকআউট পর্ব, তাই ম্যাচ টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনাও মাথায় রাখছে জাপান দল। ২০২২ কাতার বিশ্বকাপে পেনাল্টি শুট-আউটে বিদায় নেওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্ক কোচ। টাইব্রেকারের পেনাল্টি নেওয়ার ক্রম এবার ফুটবলারদের ইচ্ছের ওপর ছাড়ছেন না তিনি।

মোরিয়াসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “মৌলিক ম্যাচ শেষে খেলা যদি টাইব্রেকারে গড়ায়, তবে খেলোয়াড়দের স্বেচ্ছায় নয়, আমি নিজেই ঠিক করে দেব কে কোন ক্রমানুসারে পেনাল্টি শট নিতে যাবে।”

এখন দেখার বিষয়, কুবোহীন জাপান ব্রাজিলের মতো পরাশক্তিকে রুখে দিয়ে শেষ ১৬-র টিকিট কাটতে পারে কি না।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ