সর্বশেষ
‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’
সফদার ডাক্তার
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ২১ জুলাই পর্যন্ত
দুই দফায় কমলো দাম, জেনে নিন আজকের স্বর্ণের দর
তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, পারচিন-পাকদাশতে বিকট বিস্ফোরণ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের গণপরিবহন ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া লাগাতে এবং সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস (GPS) ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নির্দেশনার কথা জানিয়েছে।

বিআরটিএ জানায়, গত ১১ জুন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই নিয়ম অনুযায়ী, দেশের প্রতিটি গণপরিবহনে বাধ্যতামূলকভাবে জিপিএস ডিভাইস যুক্ত করতে হবে। গাড়ি চলাচলের সময় এই ট্র্যাকিং ডিভাইসটি সার্বক্ষণিকভাবে সচল বা অন রাখতে হবে।

জিপিএস ডিভাইসটি কেমন হবে বা এর কারিগরি বিষয়গুলো কেমন হতে হবে, তা বিআরটিএএর স্থানীয় কার্যালয় থেকে সরাসরি জানা যাবে। এছাড়া বিআরটিএএর অফিসিয়াল ওয়েবসাইট (www.brta.gov.bd) থেকেও এই সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে।

প্রজ্ঞাপনে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এই নিয়ম ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সড়ক পরিবহন আইন, ২০১৮এর ২৫ ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২এর ৫৫ বিধি অনুযায়ীগাড়িতে জিপিএস ডিভাইস ঠিকঠাকভাবে লাগানো হয়েছে কিনা, তা নিশ্চিত করার পরই কেবল নতুন গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হবে। একই সাথে পুরনো গাড়ির ফিটনেস সার্টিফিকেট নবায়ন (রিনিউ) করা হবে।

আগামী আগস্টের পর থেকে জিপিএস ট্র্যাকিং ছাড়া কোনো গণপরিবহন নতুন লাইসেন্স বা ফিটনেস ক্লিয়ারেন্স পাবে না। মূলত আধুনিক প্রযুক্তির সাহায্যে সড়ক দুর্ঘটনা কমানো এবং গণপরিবহনের ওপর নজরদারি বাড়াতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ