সর্বশেষ
‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’
সফদার ডাক্তার
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ২১ জুলাই পর্যন্ত
দুই দফায় কমলো দাম, জেনে নিন আজকের স্বর্ণের দর
তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, পারচিন-পাকদাশতে বিকট বিস্ফোরণ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে

প্রেম থেকেই কষ্ট পেয়েছিলাম: তৌসিফ মাহবুব

ছোটপর্দার বর্তমান সময়ের অন্যতম শীর্ষ ব্যস্ত অভিনেতা তৌসিফ মাহবুব। ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। তবে পর্দার তুমুল জনপ্রিয় এই অভিনেতার ব্যক্তিজীবন অতীত সংগ্রামের গল্পটা অনেকেরই অজানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত জীবন, ক্যারিয়ারের শুরুর ধাক্কা এবং বর্তমান জীবনবোধ নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

সাক্ষাৎকারে তৌসিফ তার জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, শোবিজ অঙ্গনে আসার আগে যখন তিনি কেবল গানবাজনা বা মিউজিক করতেন, তখন মিডিয়ারই এক কর্মীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে কোনো এক কারণে সেই মানুষটি মিডিয়ায় যুক্ত হওয়ার পর হঠাৎ করেই বদলে যান, যা তৌসিফকে গভীরভাবে আহত করে।

তবে এই ভাঙন বা কষ্টই পরবর্তীতে তৌসিফের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, বিনোদন মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়লেও আর যাই হোক, কখনো অহংকারী বা বদলে যাবেন না। বাস্তবেও তিনি সেই প্রতিজ্ঞা ধরে রেখেছেন। অভিনেতার দাবিবয়সের দিক থেকে পরিপক্ব হলেও, ক্যারিয়ারের প্রথম দিন থেকে যারা তাকে চেনেন, তারা ভালো করেই জানেন যে তৌসিফ আজও আগের মতোই আছেন।

গ্ল্যামার ওয়ার্ল্ডের সাফল্যের চূড়ায় অবস্থান করলেওতারকাবাস্টারশব্দটিতে মোটেও বিশ্বাস করেন না এই অভিনেতা। তৌসিফের মতে, এই তকমায় বিশ্বাস করেন না বলেই কোনো অহংকার বা কৃত্রিম পরিবর্তন তাকে স্পর্শ করতে পারে না। চারপাশের মানুষ তাকে যতই ওপরে তুলুক বা নিচে ফেলার চেষ্টা করুক, নিজের ব্যক্তিত্ব থেকে তাকে বিচ্যুত করা সম্ভব নয়।

নিজের এই ইতিবাচক মানসিকতার পেছনে পারিবারিক শিক্ষার অবদানকে সবচেয়ে বড় করে দেখেন তৌসিফ। তিনি জানান, প্রতিটি মানুষকে সমান সম্মান দেওয়ার শিক্ষা তিনি ছোটবেলাতেই পরিবার থেকে পেয়েছেন।

একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে এই অভিনেতা আরও বলেন, “কোনো মানুষকে যদি সত্যিকার অর্থে চিনতে হয়, তবে লক্ষ্য করা উচিত সে তার চেয়ে নিচের শ্রেণীর মানুষের সঙ্গে কেমন আচরণ করছে। আর এই আচরণটা ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনে হতে হবে।

মিডিয়া জগতে পা রাখার বহু আগে থেকেই এই নীতি জীবনবোধ মনেপ্রাণে ধারণ করে আসছেন তৌসিফ মাহবুব, এবং আমৃত্যু এই আদর্শ বজায় রেখে চলতে চান বলে ব্যক্ত করেছেন ছোটপর্দার এই জনপ্রিয় মুখ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ