ইরানে একটি প্রাথমিক বিদ্যালয়ে বর্বরোচিত বোমা হামলায় ১৬০ জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বরাত দিয়ে এই ভয়াবহ তথ্য জানানো হয়েছে।
গত শনিবারের এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হচ্ছে। ইউনেস্কোর মতে, এই আক্রমণ কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।
সংস্থাটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে,“শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটি পবিত্র স্থানে কোমলমতি শিক্ষার্থীদের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের অধীনে স্কুলগুলোর জন্য নির্ধারিত সুরক্ষা ব্যবস্থার পরিপন্থী। এটি একটি অমার্জনীয় অপরাধ।“







