সর্বশেষ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।  আজ ১৩ মার্চের যাত্রার টিকিট সংগ্রহ করতে পারছেন সাধারণ যাত্রীরা।

যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। টিকিট প্রাপ্তির সুবিধার্থে পুরো দেশকে দুইটি জোনে ভাগ করা হয়েছে

মঙ্গলবার (০৩ মার্চ) ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।  অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিটগুলো অনলাইনে উন্মুক্ত করা হবে।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হবে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সময় পরবর্তীতে জানানো হবে।

টিকিট কালোবাজারি রোধ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে রেলওয়ে বেশ কিছু নতুন নির্দেশনা জারি করেছে  একজন যাত্রী তাঁর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একটি আইডি থেকে সর্বোচ্চ ৪টি আসন সংগ্রহ করা যাবে।অগ্রিম কেনা ঈদের টিকিট ফেরত বা রিফান্ড করার কোনো সুযোগ থাকছে না। যারা অনলাইনে সিট পাবেন না, তাদের জন্য নন-এসি কোচে ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ রাখা হয়েছে। যা কেবল যাত্রার দিন প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, ঈদে মানুষের যাত্রা আনন্দদায়ক করতে এবার বিশেষ ট্রেন চলাচলেরও ব্যবস্থা রাখা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ