সর্বশেষ
স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী
গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন সাকি
প্রখর তাপদাহে ঘামাচি ও ত্বকের অস্বস্তি: ঘরোয়া সমাধান ও সতর্কতা
আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন
কালবৈশাখীর পরেই রাজধানীতে ভ্যাপসা গরমের দাপট
যেসব ভুলের কারণে আপনার গাড়ি বেশি তেল পোড়াচ্ছে
ক্যারিয়ার গড়ার সুযোগ: এসিআই মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি
ইমন-মোস্তাফিজের নৈপুণ্যে লাহোরের জয়
২৭ জেলার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ
আজকের স্বর্ণের বাজারদর
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নেকড়ের মুখোমুখী হয়ে ইসলামের পথে
তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক
বৈশ্বিক যুদ্ধের প্রভাবে ঢাকা ছাড়তে পারে মানুষ
সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ

কালবৈশাখীর পরেই রাজধানীতে ভ্যাপসা গরমের দাপট

কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর বৃষ্টির রেশ কাটতে না কাটতেই তপ্ত রোদে পুড়ছে রাজধানী ঢাকা। আকাশে মেঘের আনাগোনা থাকলেও স্বস্তির বদলে নগরজীবনে বাড়ছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। আজ শনিবার ছুটির দিনেও রোদের প্রখরতায় জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বরং গত কয়েক দিনের তুলনায় দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। সকালের পূর্বাভাসে জানানো হয়েছে:

আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস বইতে পারে।  ভোরে বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ, যার ফলে শরীরে ঘাম এবং অস্বস্তি প্রকট হচ্ছে।

রাজধানীতে আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য যে, গতকাল শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবারের তুলনায় (৩৫ ডিগ্রি সেলসিয়াস) অনেকটাই বেশি। আজকের সর্বনিম্ন তাপমাত্রাও ২৬.৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুধু ঢাকা নয়, দেশের একটি বড় অংশের ওপর দিয়ে এখন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সারা দেশের পরিস্থিতি: ঢাকা ছাড়াও, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ , রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা ও রাজশাহী, এই দুই বিভাগের ওপর দিয়েও নিয়মিত তাপপ্রবাহ বইছে।

“এই অসহনীয় গরমের পরিস্থিতি আগামী আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।”

তীব্র দাবদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। রোদের তীব্রতা আর ভ্যাপসা গরমে কাজে বের হওয়া নগরবাসীদের নাভিশ্বাস উঠেছে। মেঘলা আকাশ থাকা সত্ত্বেও শীতল হাওয়ার অভাবে রাজপথের পথচারীদের মধ্যে চরম ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ