সর্বশেষ
‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’
সফদার ডাক্তার
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ২১ জুলাই পর্যন্ত
দুই দফায় কমলো দাম, জেনে নিন আজকের স্বর্ণের দর
তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, পারচিন-পাকদাশতে বিকট বিস্ফোরণ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে

ইমন-মোস্তাফিজের নৈপুণ্যে লাহোরের জয়

পিএসএলে (PSL) ফখর জামানের অনুপস্থিতি যেন শাপে বর হয়ে এলো পারভেজ হোসেন ইমনের জন্য। মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে ফিরতেই ব্যাট হাতে রীতিমতো তান্ডব চালালেন এই টাইগার তরুণ। ইমনের বিধ্বংসী ব্যাটিং আর মোস্তাফিজুর রহমানের কার্যকর বোলিংয়ে মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স।

গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৩ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন লাহোরের দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও পারভেজ ইমন। উদ্বোধনী জুটিতেই তারা মাত্র ৫.১ ওভারে স্কোরবোর্ডে জমা করেন ৮৬ রান।

ইমন শুরুতে কিছুটা সময় নিলেও খোলস ছেড়ে বের হতে সময় নেননি। ইনিংসের এক পর্যায়ে মাত্র ৭ বলের ব্যবধানে ৫টি ছক্কা ও ১টি চারের মারে গ্যালারিতে উন্মাদনা ছড়িয়ে দেন তিনি। ব্যক্তিগত ৪৫ রানে থামলেও তার ১৯ বলের এই ক্যামিও ইনিংসে ছিল ৫টি বিশাল ছক্কা ও ২টি চারের মার।

ইমন বিদায় নিলেও রানের গতি সচল রাখেন মোহাম্মদ নাঈম। ২৮ বলে ৬০ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার ও ৪টি ছক্কার প্রদর্শনী। শেষ দিকে শফিকের ১৪ বলে ৩৩ রানের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লাহোর।

১৮৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে মুলতান সুলতানস। টপ অর্ডারের স্টিভেন স্মিথ ও জশ ফিলিপ দ্রুত সাজঘরে ফেরেন। এরপর টাইগার পেসার মোস্তাফিজুর রহমান শিকার করেন সাহিবজাদা ফারহানকে। মোস্তাফিজ ৩ ওভারে ৩৭ রান খরচ করে গুরুত্বপূর্ণ ২টি উইকেট তুলে নেন।

মুলতানের পক্ষে শান মাসুদ ৪৪ রান এবং শেষ দিকে অ্যাশটন টার্নার মাত্র ২২ বলে ৫২ রানের এক লড়াকু ইনিংস খেলে ম্যাচ জমানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রানেই থেমে যায় মুলতানের ইনিংস।

এই জয়ের পর ৩ ম্যাচে ২ জয় নিয়ে ৪ পয়েন্ট অর্জন করলো লাহোর কালান্দার্স। রানরেটে এগিয়ে থাকায় তারা এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে মুলতান, আর টানা তিন জয়ে টেবিলের শীর্ষে আধিপত্য বজায় রেখেছে করাচি কিংস।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ