সর্বশেষ
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো

আজকের স্বর্ণের বাজারদর

বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং স্থানীয় বাজারে কাঁচামালের সংকটে দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত বুধবার ( এপ্রিল) স্বর্ণের দাম বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল, আজ শনিবারও সারা দেশে সেই বর্ধিত মূল্যে অলংকার কেনাবেচা চলছে।

বাজুস সূত্রে জানা গেছে, মূলত আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং স্থানীয় বাজারেতেজাবিবা বিশুদ্ধ স্বর্ণের সরবরাহ সংকটের কারণেই দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের দাম বৃদ্ধির হার দেশের ইতিহাসে অন্যতম বড় একটি উল্লম্ফন হিসেবে দেখা হচ্ছে।

গত বুধবার থেকে প্রতি ভরি স্বর্ণে হাজার ২৬৬ টাকা বৃদ্ধি পাওয়ায় নতুন দাম দাঁড়িয়েছে নিম্নরূপ:

বাজুসের নির্ধারন করা মূল্য অনুযায়ী স্বর্ণের বর্তমান বাজারদর- ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা,
১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

স্বর্ণের বাজারে দামের এই উর্ধ্বগতি সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি করলেও বাজুস বলছে, বৈশ্বিক পরিস্থিতির সাথে তাল মেলাতেই এই মূল্য নির্ধারণ অপরিহার্য ছিল। তবে স্বস্তির খবর হলো, স্বর্ণের বাজারে অস্থিরতা বিরাজ করলেও রুপার দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ