সর্বশেষ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

বৈশ্বিক যুদ্ধের প্রভাবে ঢাকা ছাড়তে পারে মানুষ

বর্তমান বিশ্বের টালমাটাল যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন যে, আন্তর্জাতিক এই সংঘাত দ্রুত নিরসন না হলে দেশের ওপর এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। এমনকি পরিস্থিতির অবনতি ঘটলে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বাসিন্দারা জীবন বাঁচাতে গণহারে নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তর হতে পারেন।

শুক্রবার ( এপ্রিল) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি কর্মসূচিতে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকার ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বজুড়ে চলমান অস্থিরতা কেবল আন্তর্জাতিক ভূরাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম ঝুঁকি তৈরি করছে।

পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তিনি বলেন, এই সংঘাত অব্যাহত থাকলে সামনের দিনগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও বেশি সংকটময় হয়ে উঠতে পারে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশের মানুষকে এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আমাদের এখনই সচেতন হতে হবে। বর্তমান বিশ্ব পরিস্থিতির ওপর গভীর নজর রাখুন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য সতর্কতার পরিচয় দিন।” — এবিএম আশরাফ উদ্দিন নিজান (হুইপ, জাতীয় সংসদ)

পরিশেষে, তিনি সকলকে বর্তমান সংঘাতময় পরিস্থিতির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে সচেতনভাবে জীবনযাপনের পরামর্শ দেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ