সর্বশেষ
জাইকা মহাপরিচালকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
এনসিপিতে যোগ দিলেন ৭ শতাধিক নেতাকর্মী, আছেন ইউনূস পরিবারের সদস্যও
শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ
ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা চৌধুরী
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
শরীরে ট্যাটু বা উল্কি: ইসলামি বিধান ও অনুতপ্ত ব্যক্তির করণীয়
৭ জুন বসছে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় যাত্রা
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
দেশের বাজারে কমলো জেট ফুয়েলের দাম
হামের প্রাদুর্ভাবের মধ্যেই কিট ‘সংকট’
নতুন জীবনের পথে ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?
ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলছে নির্বাচন কমিশন
সকালে খালি পেটে আখরোট খেলে যা হয়
তেহরানে শপিং কমপ্লেক্সে আগুন, প্রাণহানি ৮

এনসিপিতে যোগ দিলেন ৭ শতাধিক নেতাকর্মী, আছেন ইউনূস পরিবারের সদস্যও

বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে রাজনৈতিক শক্তি বাড়ালো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই গণ-অভ্যুত্থান হলে’ আয়োজিত এক অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের এক সদস্যসহ বিভিন্ন সেক্টরের প্রায় সাত শতাধিক ব্যক্তি দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এনসিপিতে যোগদানকারীদের মধ্যে- কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও ব্যবসায়ীদের পাশাপাশি এলডিপি ও বিএনপির কয়েকজন নেতাকর্মীও ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। চট্টগ্রামের গৌরবময় ইতিহাসের স্মৃতিচারণ করে তিনি বলেন:

“চট্টগ্রাম সবসময়ই আন্দোলন-সংগ্রামের চারণভূমি। মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতার সেই বিপ্লবী চেতনাকে লালন করেই এনসিপি এই অঞ্চলকে রাজনৈতিকভাবে আরও সুসংগঠিত করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরীর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে এনসিপি এখন একটি আস্থার নাম হয়ে উঠছে, যার প্রমাণ এই গণ-যোগদান।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ