সর্বশেষ
বার্ন ইনস্টিটিউটের বহির্বিভাগে ই-টিকিটিং সেবা চালু
মেসেঞ্জারে আপত্তিকর চ্যাটিং করায় ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি
রাষ্ট্রপতির নাম চূড়ান্ত ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’
সফদার ডাক্তার
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ২১ জুলাই পর্যন্ত
দুই দফায় কমলো দাম, জেনে নিন আজকের স্বর্ণের দর
তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, পারচিন-পাকদাশতে বিকট বিস্ফোরণ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট)  সকালে তেজগাঁওস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

সকাল সাড় ৯টায় শুরু হওয়া এই বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য প্রসার, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সম্ভাব্য নতুন অর্থনৈতিক সুযোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ইতিবাচক বার্তা দিয়ে মার্কিন বিশেষ দূত সার্জিও গর সাংবাদিকদের জানান, “প্রধানমন্ত্রীর সাথে অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনার মধ্য দিয়ে ওয়াশিংটন ও ঢাকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করছি।”

তিনি আরও জানান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহী। বিনিয়োগের সম্ভাব্য খাতসমূহ সরেজমিনে খতিয়ে দেখতে আগামী সপ্তাহেই ওয়াশিংটনের একটি উচ্চপর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। বিশেষ করে দেশের কৃষিভিত্তিক শিল্প এবং দ্রুত বর্ধনশীল তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে মার্কিন উদ্যোগ বাড়াতে আগ্রহী বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত তিন দিনের সফরসূচি নিয়ে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান। এর আগের দিন শুক্রবার তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কূটনৈতিক মহল মনে করছে, মার্কিন বিশেষ দূতের এই সফর দুদেশের ধারাবাহিক অর্থনৈতিক ও সামাজিক সংলাপকে আরও অর্থবহ করে তুলবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ