সর্বশেষ
বার্ন ইনস্টিটিউটের বহির্বিভাগে ই-টিকিটিং সেবা চালু
মেসেঞ্জারে আপত্তিকর চ্যাটিং করায় ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি
রাষ্ট্রপতির নাম চূড়ান্ত ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’
সফদার ডাক্তার
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ২১ জুলাই পর্যন্ত
দুই দফায় কমলো দাম, জেনে নিন আজকের স্বর্ণের দর
তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, পারচিন-পাকদাশতে বিকট বিস্ফোরণ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি

রাষ্ট্রপতির নাম চূড়ান্ত ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

নতুন রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় শৃঙ্খলা জোরদারের কৌশল নির্ধারণে আজ শনিবার (০১ আগস্ট) সন্ধ্যায় রুদ্ধদ্বার বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

দলীয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই বৈঠকের মূল আলোচ্য বিষয় দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি আগস্ট মাসের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এই প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে বিশদ আলোচনা করবেন। তবে রাষ্ট্রের সর্বোচ্চ সংবেদনশীল এই পদে শেষ পর্যন্ত দলীয় চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে গণ্য করবেন শীর্ষ নেতারা।

এর আগে গত ২৬ জুলাই বগুড়ায় অনুষ্ঠিত এক সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংবিধান প্রচলিত আইনের ওপর ভিত্তি করেই স্থায়ী কমিটি সিদ্ধান্ত নেবেনতুন রাষ্ট্রপতি হিসেবে কোনো দলীয় ব্যক্তিত্ব নাকি নির্দলীয় কাউকে বেছে নেওয়া হবে।

রাষ্ট্রপতি পদের দৌড়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলের কেউ মুখ না খুললেও অভ্যন্তরীণ আলোচনায় বেশ কিছু জ্যেষ্ঠ হেভিওয়েট নেতার নাম গুরুত্ব পাচ্ছে।

সম্ভাব্য প্রার্থীর বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতারা প্রকাশ্যে কোনো মুখ না খুললেও ভেতরের আলোচনায় বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম উঠে আসছে। যার মধ্যে শীর্ষে রয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন, রাজনৈতিক প্রজ্ঞা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্যতার কারণে তিনি আলোচনার অগ্রভাগে রয়েছেন।

ছাড়া আলোচনা রয়েছে স্থায়ী কমিটির প্রবীণ সদস্য . খন্দকার মোশাররফ হোসেন, . আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নাম নিয়েও।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্রপতি পদটি কেবল একটি আনুষ্ঠানিক পদ নয়; সাংবিধানিক ধারা অব্যাহত রাখা এবং জাতীয় সংকটে এর গুরুত্ব অপরিসীম। তাই দলীয় স্বার্থ রাজনৈতিক পরিবেশ বিবেচনা করে অত্যন্ত হিসাবনিকাশ করেই এই নির্বাচনে এগোতে চায় দল।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বর্তমানে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নিয়ম অনুযায়ী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বিএনপির প্রস্তাবিত উচ্চকক্ষ নিম্নকক্ষের যৌথ ভোটের বিষয়টি এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব না হলেও, সংসদে একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগে বিএনপির মনোনীত প্রার্থীই যে পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেনতা প্রায় নিশ্চিত।

আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া আরও কয়েকটি চলমান ইস্যু স্থান পেতে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি কেন্দ্র করে বিরোধী দলগুলোর গতিবিধি এবং সম্প্রতি বিভিন্ন স্থানেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সঙ্গে ঘটে যাওয়া সংঘাতের বিষয়টি সভায় বিশ্লেষণ করা হবে। পরিবর্তিত পরিস্থিতিতে দলের কৌশলগত অবস্থান পরিষ্কার করা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে জ্যেষ্ঠ নেতাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ