সর্বশেষ
বার্ন ইনস্টিটিউটের বহির্বিভাগে ই-টিকিটিং সেবা চালু
মেসেঞ্জারে আপত্তিকর চ্যাটিং করায় ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি
রাষ্ট্রপতির নাম চূড়ান্ত ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’
সফদার ডাক্তার
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ২১ জুলাই পর্যন্ত
দুই দফায় কমলো দাম, জেনে নিন আজকের স্বর্ণের দর
তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, পারচিন-পাকদাশতে বিকট বিস্ফোরণ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি

হামের প্রাদুর্ভাবের মধ্যেই কিট ‘সংকট’

সারাদেশে যখন হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই সামনে এল এক নেতিবাচক খবর। দেশের একমাত্র হাম শনাক্তকরণ কেন্দ্র, মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে দেখা দিয়েছে পরীক্ষার প্রধান উপকরণ বাকিটএর তীব্র অভাব। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হাতে থাকা কিট দিয়ে বড়জোর আগামী এক সপ্তাহ পরীক্ষা চালানো সম্ভব হতে পারে।

বর্তমানে এই ইনস্টিটিউটে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি নমুনা জমা পড়ছে। অথচ যেখানে দৈনিক ৭৫০টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে, সেখানে সরঞ্জামের অভাবে এখন কার্যক্রম সীমিত হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, বর্তমানে মাত্র ১১টি কিট অবশিষ্ট আছে, যা দিয়ে হাজার ৫০০ বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব নয়।

তবে এই অবস্থাকে সরাসরিসংকটবলতে নারাজ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. মমিনুর রহমান। তার মতে, এটি কেবল কিটের সাময়িক স্বল্পতা। তিনি যুক্তি দিচ্ছেন যে, এই কিটগুলোর মেয়াদ থাকে মাত্র মাস এবং বিদেশ থেকে আনতেই অনেকটা সময় চলে যায়, যার ফলে বড় কোনো মজুত গড়ে তোলা কঠিন হয়ে পড়ে। যদিও তিনি আশ্বাস দিয়েছেন, আগামী দুএক দিনের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে নতুন চালান হাতে পৌঁছাবে।

এদিকে কিটের এই স্বল্পতাকে চরম অব্যবস্থাপনা হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরীর মতে, এটি স্বাস্থ্য বিভাগ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যকার সমন্বয়হীনতারই বহিঃপ্রকাশ। দেশে যখন একটি রোগের প্রকোপ বাড়ছে, তখন কেন বিকল্প উৎস রাখা হলো না, সেই প্রশ্নও তুলছেন অনেকে।

দ্রুত কিটের নতুন চালান না পৌঁছালে থমকে যেতে পারে দেশের একমাত্র এই শনাক্তকরণ কেন্দ্রটি। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং রোগ নিয়ন্ত্রণে এখনই জরুরি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ