সর্বশেষ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনার ঘটনায় করা একটি মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ প্রশাসনের ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছিল।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম এই আদেশ প্রদান করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার প্রাথমিক আবেদনে আইনি ব্যবস্থা গ্রহণের মতো পর্যাপ্ত ‘উপাদান বা ভিত্তি না থাকায়’ বিচারক এটি খারিজ করে দিয়েছেন। এর আগে সকালে মামলার বাদী উসাইমং মারমার জবানবন্দি গ্রহণ করে আদালত আদেশটি অপেক্ষমাণ রেখেছিলেন।

নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এই আবেদনটি করেছিলেন। মামলায় ড. ইউনূস ছাড়াও গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তিদের বিবাদী করার আবেদন জানানো হয়েছিল, তারা হলেন, উপদেষ্টামণ্ডলী আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও সি আর আবরার। প্রসাশনিক ও সামরিক কর্মকর্তা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব এবং রাজউক চেয়ারম্যান। শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির কর্মকর্তারা।

মামলার আরজিতে দাবি করা হয়েছিল যে, গত বছরের ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটের দিকে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি ত্রুটিযুক্ত প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) উড্ডয়নের নির্দেশ দেওয়া হয়। নবীন পাইলট দ্বারা পরিচালিত সেই বিমানটি যান্ত্রিক গোলযোগের কারণে মাইলস্টোন স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ মোট ৩৫ জন প্রাণ হারান এবং ১৭২ জন গুরুতর দগ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেন।  ভবন নির্মাণে ত্রুটি এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল, যার ফলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।

তবে আদালত সার্বিক দিক বিবেচনা করে এই মামলায় আসামিদের বিরুদ্ধে সরাসরি দায়বদ্ধতার আইনি ভিত্তি খুঁজে না পাওয়ায় আবেদনটি গ্রহণ করেনি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ