সর্বশেষ
আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 
রাজধানীতে আজ কোথায় কী
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে, নায়ক হালান্ড
জুনের মাত্র ১৩ দিনেই এলো ১৩৬ কোটি ডলার রেমিট্যান্স
গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
এশিয়ার যে দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ খেলেছে
ঈমানের সুরক্ষায় ইসলামের নির্দেশনা
মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১
২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরেই স্কটল্যান্ডের বাজিমাত, পরাস্ত হাইতি
ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
তিন দেশে বিশ্বকাপ: ভিন্ন সময়ে ত্রিমাত্রিক উদ্বোধনের অনন্য মহোৎসব
বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম
 বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়লো টি-টোয়েন্টি সিরিজ
মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

নতুন জীবনের পথে ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আগামী ১৩ মে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সাদিক কায়েমের এই বিশেষ মুহূর্তটিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসুর সাবেক নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

বিশেষ সূত্রে  জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে (সেন্ট্রাল মসজিদ) অত্যন্ত সাদামাটাভাবে আকদ সম্পন্ন হবে। সেখানে ডাকসু নেতা ও ঢাবি শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে।

সাদিক কায়েমের হবু স্ত্রী আনিকা ফরায়েজি পেশায় একজন চিকিৎসক (এমবিবিএস)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা একজন স্বনামধন্য ব্যবসায়ী, যিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যানসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন রয়েছেন।

সম্প্রতি ডাকসু নেতা মাজহারুল ইসলামের শেয়ার করা একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সাদিক কায়েমের বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সহপাঠী, অনুসারী এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাকে আগাম শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ