সর্বশেষ
আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 
রাজধানীতে আজ কোথায় কী
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে, নায়ক হালান্ড
জুনের মাত্র ১৩ দিনেই এলো ১৩৬ কোটি ডলার রেমিট্যান্স
গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
এশিয়ার যে দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ খেলেছে
ঈমানের সুরক্ষায় ইসলামের নির্দেশনা
মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১
২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরেই স্কটল্যান্ডের বাজিমাত, পরাস্ত হাইতি
ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
তিন দেশে বিশ্বকাপ: ভিন্ন সময়ে ত্রিমাত্রিক উদ্বোধনের অনন্য মহোৎসব
বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম
 বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়লো টি-টোয়েন্টি সিরিজ
মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

জাইকা মহাপরিচালকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

জাপান সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়া-র সঙ্গে। শুক্রবার (৮ মে) টোকিওতে জাইকার প্রতিনিধিদলের সঙ্গে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

উচ্চপর্যায়ের এই বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নিচের ক্ষেত্রগুলোতে জাইকার ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্ব পায়, বাংলাদেশের চলমান মেগা প্রকল্প এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি। শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ গঠন। বর্তমানে জাইকার বৈশ্বিক উন্নয়ন সহযোগিতার তালিকায় বাংলাদেশ যে অন্যতম শীর্ষস্থানে রয়েছে, তা পুনর্ব্যক্ত করেন ইয়ামাদা তেতসুয়া।

বৈঠকে ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন যে, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর ভিত্তি করে জাইকার উন্নয়ন অংশীদারিত্বে বাংলাদেশ আগামীতে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তিনি দক্ষ জনশক্তি তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যৌথ প্রচেষ্টার ওপর জোর দেন।

জাইকার প্রতিনিধিদলও বাংলাদেশের উন্নয়নযাত্রায় তাদের অব্যাহত সহযোগিতা এবং নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ