সর্বশেষ
জাইকা মহাপরিচালকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
এনসিপিতে যোগ দিলেন ৭ শতাধিক নেতাকর্মী, আছেন ইউনূস পরিবারের সদস্যও
শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ
ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা চৌধুরী
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
শরীরে ট্যাটু বা উল্কি: ইসলামি বিধান ও অনুতপ্ত ব্যক্তির করণীয়
৭ জুন বসছে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় যাত্রা
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
দেশের বাজারে কমলো জেট ফুয়েলের দাম
হামের প্রাদুর্ভাবের মধ্যেই কিট ‘সংকট’
নতুন জীবনের পথে ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?
ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলছে নির্বাচন কমিশন
সকালে খালি পেটে আখরোট খেলে যা হয়
তেহরানে শপিং কমপ্লেক্সে আগুন, প্রাণহানি ৮

তেহরানে শপিং কমপ্লেক্সে আগুন, প্রাণহানি ৮

 ইরানের রাজধানী তেহরানের কাছে একটি বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টারে’ ঘটা এই দুর্ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও ৩৬ জন। আগুনের ভয়াবহতা এতই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যেই পুরো ভবনটি আগুনের কুণ্ডলীতে পরিণত হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ও উদ্ধারকারী সূত্রের খবর অনুযায়ী, শপিং কমপ্লেক্সটির বাইরের দেয়ালে ব্যবহৃত অত্যন্ত দাহ্য আবরণ বা ক্ল্যাডিংয়ের কারণেই আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে এবং ভেতর থেকে বাঁচার জন্য মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। ভবনের নিরাপত্তা নিশ্চিত না করা এবং ত্রুটিপূর্ণ নির্মাণ সামগ্রী ব্যবহারের দায়ে শপিং কমপ্লেক্সটির ডেভেলপারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দায়ীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করেছে দেশটির বিচার বিভাগ।

অগ্নিকাণ্ডে দগ্ধদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, অগ্নি-নির্বাপণ ব্যবস্থার দুর্বলতা এবং নিম্নমানের নির্মাণ উপকরণের কারণেই এই প্রাণহানি। ঘটনাটি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ