সর্বশেষ
আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 
রাজধানীতে আজ কোথায় কী
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে, নায়ক হালান্ড
জুনের মাত্র ১৩ দিনেই এলো ১৩৬ কোটি ডলার রেমিট্যান্স
গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
এশিয়ার যে দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ খেলেছে
ঈমানের সুরক্ষায় ইসলামের নির্দেশনা
মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১
২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরেই স্কটল্যান্ডের বাজিমাত, পরাস্ত হাইতি
ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
তিন দেশে বিশ্বকাপ: ভিন্ন সময়ে ত্রিমাত্রিক উদ্বোধনের অনন্য মহোৎসব
বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম
 বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়লো টি-টোয়েন্টি সিরিজ
মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন হামজা চৌধুরী

মাঠের লড়াই ফুটবল হোক কিংবা ক্রিকেট—সবখানেই যেন মিশে আছেন বাংলাদেশ ফুটবল দলের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। ব্যক্তিগত সফরে হঠাৎ ঢাকায় এসে বেশ ব্যস্ত সময় পার করছেন এই ফুটবলার। তবে ফুটবলের মানুষ হয়েও বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার টান যে কতটা গভীর, আজ তারই প্রমাণ মিলবে রাজধানীর মোহাম্মদপুরে।

বর্তমানে মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট লড়াই চললেও, হামজা চৌধুরীর গন্তব্য আজ কিছুটা ভিন্ন। মিরপুরের স্টেডিয়ামে নয়, বরং তিনি আজ বিকেলে সরাসরি উপস্থিত হচ্ছেন মোহাম্মদপুরের ‘ক্রীড়া শিক্ষা মাঠে’। সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর কিশোর ক্রিকেটারদের একটি ম্যাচ উপভোগ করবেন তিনি।

গত পরশু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যখন হামজাকে এই নতুন কুঁড়ি প্রজেক্টে যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেছিলেন, তখন থেকেই বিষয়টি নিয়ে জল্পনা ছিল। অবশেষে নিজের ব্যস্ত সূচির মধ্যেই সময় বের করে নিয়েছেন হামজা। আজকের এই আয়োজনে তার সঙ্গী হিসেবে থাকার কথা রয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের।

প্রসঙ্গত, গত পরশু হামজা চৌধুরীর মিরপুর স্টেডিয়ামে গিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু তিনি পৌঁছানোর আগেই ক্রিকেটাররা অনুশীলনে নেমে পড়ায় সেই সাক্ষাৎ আর হয়ে ওঠেনি। জাতীয় দলের বড় তারকাদের সাথে দেখা না হলেও, আজ মোহাম্মদপুরের উদীয়মান ও তরুণ ক্রিকেটাররা হামজাকে কাছে পাওয়ার এক দারুণ সুযোগ পাচ্ছেন।

ফিফা উইন্ডো বা ক্লাবের ব্যস্ততার বাইরে হামজা খুব একটা সময় পান না। এক মৌসুম শেষ করে আরেকটির প্রস্তুতির মাঝখানের এই সংক্ষিপ্ত ছুটিতেই মাত্র ৫ দিনের জন্য নাড়ির টানে বাংলাদেশে এসেছেন তিনি। এই সফরে বেশ কিছু বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করেছেন এই ফুটবল তারকা। সব ঠিক থাকলে আগামীকালই ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এদিকে মিরপুর টেস্টে পাকিস্তানের চূড়ান্ত একাদশে আজান আওয়াইস, ইমাম-উল-হক, শান মাসুদ ও শাহিন আফ্রিদিদের মতো তারকারা মাঠে লড়ছেন। তবে ক্রীড়াপ্রেমীদের নজর আজ একইসাথে মোহাম্মদপুরের মাঠেও থাকবে, যেখানে কিশোর ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে গ্যালারিতে থাকছেন খোদ হামজা চৌধুরী।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ