সর্বশেষ
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো

আরাফাতের ময়দানে লাখো হাজির আকুতি, বিশ্বমঞ্চে ধ্বনিত হলো বাংলা খুতবা

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ঐতিহাসিক আরাফাতের ময়দানে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে শুরু হওয়া হজের বিশেষ খুতবা শেষে, বিকেল সাড়ে ৩টার দিকে একই সাথে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন সমবেত লাখো পুণ্যার্থী।

নামিরাহ মসজিদ থেকে এবারের হজের মূল খুতবা পাঠ করেন সম্মানিত খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসলিমদের জন্য বরাবরের মতোই এবারও ব্যাপক প্রস্তুতি নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

এ বছর বাংলাসহ মোট ৫০টি ভাষায় হজের খুতবা সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হয়। এ নিয়ে টানা সপ্তম বছরের মতো বাংলা ভাষায় খুতবার এই ডিজিটাল অনুবাদ শোনার সুযোগ পেলেন বাংলাভাষী মুসলমানরা।

এবারের খুতবা অনুবাদ প্যানেলে দায়িত্ব পালন করেছেন মক্কার ঐতিহ্যবাহী উম্মুল কুরা ইউনিভার্সিটির সাবেক চার কৃতি বাংলাদেশি শিক্ষার্থী— ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব।

সৌদি আরবের পঞ্জিকা অনুযায়ী আজ ৯ জিলহজ, যা বিশ্ব মুসলিমের কাছে অত্যন্ত পুণ্যময় ‘আরাফা দিবস’ হিসেবে পরিচিত।

“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক…”

ভোর থেকেই মিনায় ফজরের নামাজ শেষ করে দুই টুকরো সাদা ইহরামের কাপড়ে শরীর ঢেকে হাজিরা ছুটতে থাকেন আরাফাতের ময়দানের দিকে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ঐতিহাসিক বিদায় হজের স্মৃতিবিজড়িত এই প্রান্তরে দাঁড়িয়ে সারাদিন চোখের পানিতে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন তারা। পুরো ময়দান পরিণত হয় শুভ্রতার এক মহাসমুদ্রে।

আরাফাতের ময়দানে দিনভর ইবাদত-বন্দেগি শেষে আজ স্থানীয় সময় সূর্যাস্তের পর হাজিরা রওনা হবেন পরবর্তী গন্তব্য মুজদালিফার উদ্দেশে। সেখানে খোলা আকাশের নিচে রাত যাপন এবং শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন তারা।

আগামীকাল বুধবার (১০ জিলহজ) সূর্যোদয়ের পর মিনায় গিয়ে জামারায় পাথর নিক্ষেপ এবং পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা। একই সাথে শুরু হবে পবিত্র ঈদুল আজহার আনন্দ। সবশেষে কাবা শরিফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে এবারের পবিত্র হজের পুরো সফর।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ