সর্বশেষ
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো
শ্রম ও সৎ উপার্জনই ইসলামের মূল শিক্ষা: অলসতা ও পরনির্ভরশীলতার স্থান নেই
ভবিষ্যদ্বাণী ভেস্তে দিল ব্রাজিল, অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা!
বিশ্বকাপে প্রিয় দল ও খেলোয়াড়ের নাম জানালেন জয়া আহসান

টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো

চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে দেখা মিললো এক অবিশ্বাস্য ফুটবল থ্রিলারের। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে নাটকীয়তা, টানটান উত্তেজনা আর রোমাঞ্চে ঠাসা ম্যাচে ডাচদের স্তব্ধ করে দিল মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর, স্নায়ুচাপের টাইব্রেকার লড়াইতে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার প্রতিনিধিরা।

লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হওয়া বিশ্বকাপের এই নক-আউট পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মরক্কো ও নেদারল্যান্ডস। ম্যাচের শুরু থেকেই দুই দলই মেতে ওঠে আক্রমণাত্মক ফুটবলে।

প্রথমার্ধে দুই গোলরক্ষকের দেয়াল ম্যাচের ১৯তম মিনিটে প্রথম বড় সুযোগ পায় মরক্কো। আশরাফ হাকিমির চমৎকার কর্নার থেকে নেইল এল আইনাউইয়ের জোরালো হেড দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুখেন। এর মিনিট দুয়েক পর আবারও মরক্কোর আক্রমণ নসাৎ করে ডাচ শিবিরকে স্বস্তিতে রাখেন তিনি।

অন্যদিকে প্রথমার্ধের শেষভাগে এসে চড়াও হয় নেদারল্যান্ডস। ৪৪তম মিনিটে ক্রিসেনসিও সামারভিলের পাস থেকে মিকি ফন দে ফেনের নেওয়া বুলেট গতির শট অসাধারণ সেভে রুখে দেন মরক্কোর বিশ্বস্ত বাজপাখি ইয়াসিন বুনু। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন মরক্কোর ইসমাইল সাইবারি। হাকিমির পাস থেকে গোলপোস্টের মাত্র ছয় গজ দূরে দাঁড়িয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন এই মিডফিল্ডার। ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দু-দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে নেদারল্যান্ডস। ডেডলক ভেঙে ম্যাচে লিডও নেয় ডাচরা। ঘড়ির কাঁটা যখন ৯০ মিনিট ছুঁইছুঁই, ১-০ ব্যবধানে এগিয়ে থাকা নেদারল্যান্ডসের জয় তখন কেবল সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু ফুটবলের আসল নাটকীয়তা তখনও বাকি ছিল।

যোগ করা সময়ের প্রথম মিনিটে বাঁ দিক থেকে দুর্দান্ত গতিতে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মরক্কোর শেমসেদ্দিন তালবি। তার বাড়ানো নিখুঁত ক্রস থেকে চমৎকার এক হেডে নেদারল্যান্ডসের জাল কাঁপিয়ে দেন ডিফেন্ডার ইসা দিওপ। শেষ মুহূর্তের এই অবিশ্বাস্য গোলে সমতায় ফেরে মরক্কো, আর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে গ্যালারিতে উত্তেজনার পারদ চড়তে থাকে। ৯৮তম মিনিটে আবারও তালবির পাস থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সাইবারি। তবে এবারও তার শট বাঁ পা বাড়িয়ে রুখে দেন ডাচ কিপার ভারব্রুখেন। ম্যাচের বাকি সময়ে ডাচদের সব আক্রমণ প্রতিহত করে দেয় মরক্কোর জমাট রক্ষণভাগ ও গোলরক্ষক ইয়াসিন বুনু।

অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতাতেই শেষ হয় ১২০ মিনিটের খেলা। অবশেষে ম্যাচের ভাগ্য নির্ধারণে রেফারি টাইব্রেকারের বাঁশি বাজান। সেখানে স্নায়ুচাপের চূড়ান্ত পরীক্ষায় বাজিমাত করে মরক্কো। ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে নিয়ে রুদ্ধশ্বাস এক ম্যাচ শেষে বিশ্বকাপের শেষ ১৬-র টিকিট কেটে মাঠ ছাড়ে মরক্কো, আর স্তব্ধ হয়ে আসর থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ