চলতি ত্রয়োদশজাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের মূল আলোচনা আজ মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টা থেকে পুনরায় শুরু হচ্ছে। এর আগে সোমবারের বৈঠক শেষে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে, সোমবার জাতীয় সংসদে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনীর মধ্য দিয়ে ‘অর্থ বিল–২০২৬’ পাস করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
পাস হওয়া এই অর্থ বিলে সাধারণ করদাতাদের স্বস্তি দিয়ে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা। এছাড়া, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগের তথ্য প্রকাশ–সংক্রান্ত যে বিতর্কিত বিধানটি ছিল, তা–ও এই সংশোধনীর মাধ্যমে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আজকের অধিবেশনে পাস হওয়া অর্থ বিলের আলোকেই প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ সদস্যদের পরবর্তী আলোচনা ও মূল্যায়ন চলবে।





