সর্বশেষ
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো
শ্রম ও সৎ উপার্জনই ইসলামের মূল শিক্ষা: অলসতা ও পরনির্ভরশীলতার স্থান নেই
ভবিষ্যদ্বাণী ভেস্তে দিল ব্রাজিল, অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা!
বিশ্বকাপে প্রিয় দল ও খেলোয়াড়ের নাম জানালেন জয়া আহসান

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে তিনি আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারছেন না।

আজ মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয়ী হন আসলাম চৌধুরী। তবে তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের দাবিতে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেছিলেন একই আসনের প্রতিদ্বন্দ্বী ও জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী।

এর আগে নির্বাচনের ঠিক আগমুহূর্তে হাইকোর্টের এক আদেশে আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে জামায়াত প্রার্থীর করা আবেদনের প্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ এক অন্তর্বর্তীকালীন আদেশে জানায়, নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, এই সংক্রান্ত আপিল মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-৪ আসনের ফলাফল সরকারিভাবে প্রকাশ করা স্থগিত থাকবে।

পরবর্তীতে জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী গত ৩১ মার্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়ের করেন। গত ২৮ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে আজ ৩০ জুন আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের চূড়ান্ত রায় প্রদান করেন।

জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির রায়ের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর এখন চট্টগ্রাম-৪ আসনে নতুন করে ভোটগ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদালতের পূর্ণাঙ্গ রায় (Full Judgment) প্রকাশের পর বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ