সর্বশেষ
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো
শ্রম ও সৎ উপার্জনই ইসলামের মূল শিক্ষা: অলসতা ও পরনির্ভরশীলতার স্থান নেই
ভবিষ্যদ্বাণী ভেস্তে দিল ব্রাজিল, অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা!
বিশ্বকাপে প্রিয় দল ও খেলোয়াড়ের নাম জানালেন জয়া আহসান

পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো। বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের বিষয়টি বিবেচনা করে দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির এই চূড়ান্ত প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য গঠিত পৃথক তিনটি পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে একটি সমন্বিত প্রতিবেদন চূড়ান্ত করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি চলতি সপ্তাহেই এই মূল্যায়ন প্রতিবেদন ও বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার প্রাথমিকভাব দুই ও তিন বছর মেয়াদি দুটি বিকল্প পরিকল্পনা বিবেচনা করেছিল। তিন বছরের পরিকল্পনা অনুযায়ী, প্রথম দুই অর্থবছরে ধাপে ধাপে মূল বেতনের ৫০ শতাংশ এবং তৃতীয় বছরে গিয়ে সব ধরনের ভাতা কার্যকর করার কথা ছিল।

তবে অর্থ বিভাগ জানিয়েছে, দুই ধাপে মূল বেতন দেওয়া হলে সরকারের সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতিতে (আইবিএএস++) কারিগরি জটিলতা দেখা দিতে পারে। ফলে তারা একবারে পুরো মূল বেতন কার্যকর করার সুপারিশ করেছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কমিটি শেষ পর্যন্ত দুই ধাপে এই পে-স্কেল বাস্তবায়নের দিকেই এগোচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “চূড়ান্ত সিদ্ধান্ত পুরোটাই নির্ভর করছে প্রধানমন্ত্রীর অনুমোদনের ওপর। আমরা আশা করছি, জুলাইয়ের মাঝামাঝি বা তার পরের সপ্তাহে এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করা হতে পারে।”

নিম্ন আয়ের কর্মচারীদের অগ্রাধিকার, বেতন বাড়ছে ১৩০% পর্যন্ত এবারের বেতন কাঠামোতে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে:

এই সারির কর্মকর্তা-কর্মচারীদের ১ থেকে ১০ নম্বর গ্রেড  মূল বেতন ১০০ শতাংশ বা এর কাছাকাছি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। নিম্ন আয়ের কর্মচারীদের ১১ থেকে ২০ নম্বর গ্রেড জন্য প্রায় ১৩০ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর একটি জোরালো প্রস্তাবনা বিবেচনাধীন রয়েছে।

এর আগে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকরের ঘোষণা দেন। তিনি বলেন, “বিগত ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন, অথচ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই আমরা ১ জুলাই থেকে ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি।”

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে দেশে অষ্টম জাতীয় পে-স্কেলও একইভাবে দুই ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। সে বছর প্রথমে সংশোধিত মূল বেতন এবং তার পরের বছর নতুন ভাতা কার্যকর করা হয়। এবারও সেই একই মডেল অনুসরণ করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ