সর্বশেষ
আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 
রাজধানীতে আজ কোথায় কী
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে, নায়ক হালান্ড
জুনের মাত্র ১৩ দিনেই এলো ১৩৬ কোটি ডলার রেমিট্যান্স
গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
এশিয়ার যে দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ খেলেছে
ঈমানের সুরক্ষায় ইসলামের নির্দেশনা
মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১
২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরেই স্কটল্যান্ডের বাজিমাত, পরাস্ত হাইতি
ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
তিন দেশে বিশ্বকাপ: ভিন্ন সময়ে ত্রিমাত্রিক উদ্বোধনের অনন্য মহোৎসব
বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম
 বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়লো টি-টোয়েন্টি সিরিজ
মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

তারুণ্যের বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর: ডাসারে সড়ক উন্নয়ন কাজে আনিসুর রহমান খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের মৌলিক অধিকার আদায়ে যে সংগ্রাম চলছে, তা অব্যাহত থাকলে দেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন হবে। বৃহস্পতিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি রাস্তার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

উপজেলার খাতিয়াল এলাকায় গুরুত্বপূর্ণ দুটি গ্রামীণ মাটির রাস্তাকে টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রকল্প দুটির অবস্থান, সোহেল হাওলাদারের দোকান হতে শাহজাহান হাওলাদারের বাড়ির ব্রিজ পর্যন্ত। হায়দার মাতুব্বরের বাড়ি হতে কান্তি মন্ডলের বাড়ি পর্যন্ত।

সাংবাদিকদের সাথে আলাপকালে খোকন তালুকদার এলাকার অবকাঠামোগত উন্নয়নের একটি রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, আগামী জুন মাসের পর থেকে নির্বাচনী এলাকার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রধান সড়কগুলোতে বড় ধরনের সংস্কার কাজের টেন্ডার শুরু হবে। প্রতি সপ্তাহে অন্তত একটি করে নতুন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে। সড়ক ছাড়াও কালভার্ট নির্মাণ এবং খাল খননের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

“আমরা চাই প্রান্তিক মানুষের যোগাযোগ ব্যবস্থা যেন শহরতলীর মতো আধুনিক হয়। তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা রাজপথে যেমন আছি, সাধারণ মানুষের সেবাতেও তেমনি পাশে থাকবো।” — আনিসুর রহমান খোকন তালুকদার

এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. সালাম খান, ডাসার উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি নুরুজ্জামান তালুকদার, ডাসার উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মাইদুর রহমান রুবেল, বালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান খানসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ