সর্বশেষ
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে
গজারিয়ায় ডাস্টবিন থেকে কান্নার আওয়াজ, জীবিত নবজাতক উদ্ধার
পে স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
পাকিস্তানশাসিত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
দেশের বাজারে বড় পতন: সোনা ও রুপার দাম কমালো বাজুস
ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়, বেঞ্চেই কাটল নেইমার-ম্যাজিক
বাজেট অধিবেশনের আলোচনা পুনরায় শুরু আজ
ক্রেডিট কম ডেবিট বেশি
টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ১৬-তে মরক্কো

বাংলাদেশি ভাইরাল সেই মহিষ নিয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে যা জানা গেল

নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মের সেই আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো আসল খবরের জন্য নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একটি ভুয়া পোস্টকে ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা।

কোরবানির ঈদের আগে ভাইরাল হওয়া এই সাদা মহিষটি দেশীয় গণ্ডি পেরিয়ে রয়টার্স ও নিউইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও নজর কেড়েছিল। আর এই তুমুল জনপ্রিয়তাকে পুঁজি করেই সম্প্রতি ফেসবুকে একটি স্ক্রিনশট ভাইরাল হয়।

দাবি করা হচ্ছিল— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ (Truth Social) থেকে এই মহিষটিকে নিয়ে একটি পোস্ট করেছেন। ছড়ানো স্ক্রিনশটটিতে ট্রাম্পের বরাতে লেখা ছিল:

“বাংলাদেশে আমার নামে একটি মহিষ রয়েছে। মহিষটির চুল বেশ দারুণ, হয়তো আমার চেয়েও সুন্দর!”

অনুসন্ধানে দেখা যায়, ‘প্রথম কলকাতা’ নামের একটি ভারতীয় ফেসবুক পেজ প্রথম এই স্ক্রিনশটটি শেয়ার করে। মুহূর্তের মধ্যেই পোস্টটিতে হাজার হাজার লাইক ও শেয়ার পড়ে এবং এটি নেটদুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে। পেজটির দাবি ছিল— ট্রাম্প নিজেই মহিষটির প্রশংসা করেছেন এবং বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।

তবে বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’। তাদের ফ্যাক্টচেক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এই পোস্টটি সম্পূর্ণ ভুয়া ও সাজানো। ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এই ধরনের কোনো পোস্টের অস্তিত্বই নেই।

মূলত, বাংলাদেশে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি এবং এটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশের সত্য ঘটনাটিকে ঢাল হিসেবে ব্যবহার করে ডিজিটাল কারচুপির মাধ্যমে এই ভুয়া স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ