সর্বশেষ
‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’
সফদার ডাক্তার
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ২১ জুলাই পর্যন্ত
দুই দফায় কমলো দাম, জেনে নিন আজকের স্বর্ণের দর
তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, পারচিন-পাকদাশতে বিকট বিস্ফোরণ
লোহিত সাগরে হুথি হামলার ওপর জাতিসংঘের নজরদারির মেয়াদ বাড়ল
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন
‘আমরা আর মাত্র এক ধাপ দূরে, ফাইনালে উঠতে সর্বোচ্চটা উজাড় করে দেব’
রাজশাহীতে হু হু করে বাড়ছে মাছের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম
বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি
৪০ বছরের খরা কাটল মেক্সিকোর, ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে
নেটদুনিয়ায় কেয়া পায়েলের নতুন ভিডিও: রহস্যময় সেই তরুণ কে?
ব্রাজিলের পরের ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে সরকার, ছুটতে হবে না শহরে

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

রাজধানীর যানজটহীন জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচলের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আজ রোববার ( জুন) থেকে রাতের সময়সূচিতে এই পরিবর্তন কার্যকর করছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরা মতিঝিলউভয় প্রান্ত থেকেই রাতে আরও ২০ মিনিট বাড়তি সময় পর্যন্ত ট্রেন চলাচল করবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, এখন থেকে রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়, যা আগে ছিল রাত ১০টা ১০ মিনিট। অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগের সময়সূচিতে ছিল রাত সাড়ে ৯টা।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বর্ধিত এই সময়ে প্রাথমিকভাবে উভয় দিক থেকে একটি করে বাড়তি ট্রিপ দেওয়া হবে। হঠাৎ করেই সময় বাড়ানো হয়নি; বরং বিগত এক মাস ধরে মাঠপর্যায়ে নিবিড় পরীক্ষানিরীক্ষা যাত্রীচাহিদা পর্যবেক্ষণ করে এই নতুন সময় চূড়ান্ত করা হয়েছে।

কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, শুরুতে রাতে ট্রেন চলাচলের সময় আরও বেশি বাড়ানোর একটি বড় পরিকল্পনা ছিল। তবে এক লাফে অনেক বেশি সময় বাড়ালে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। তাই আপাতত ২০ মিনিট সময় বাড়িয়ে যাত্রীদের সাড়াদানের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এই সময় আরও বাড়ানো হতে পারে।

এর আগে গত বছরের অক্টোবরেও মেট্রোরেল চলাচলের সময়সীমা সকাল রাত মিলিয়ে মোট এক ঘণ্টা বাড়ানো হয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশ চালুর মাধ্যমে ঢাকায় প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয়। এরপর ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব কটি স্টেশনে পুরোদমে যাত্রী ওঠানামা শুরু হয়। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার লাখ যাত্রী নিয়মিত মেট্রোরেলে যাতায়াত করছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ