সর্বশেষ
আজ টানা  ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ঐতিহাসিক আরব বিদ্রোহের কারণ ও ফলাফল
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন
টিভিতে যত খেলা দেখবেন আজ (৭ মার্চ, ২০২৬)
ঠোঁট মেলানো’র বিরুদ্ধে সরব শ্রেয়া: দর্শকদের ঠকানো হচ্ছে বলে তোপ
ঈদের ছুটি নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানজিয়া আফরিন এলিনা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন
বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে
নিজের ভূ-রাজনৈতিক বিজয় দেখছেন পুতিন?
বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছোঁয়ার আশঙ্কা
স্বর্ণের বাজারে বড় স্বস্তি: ভরিতে কমলো ৯ হাজার টাকার বেশি
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন অস্ত্রভাণ্ডারে কি টান পড়ছে?
রোজা রেখে চুল-নখ কাটা যাবে?

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানজিয়া আফরিন এলিনা

জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ তৃণমূলের উন্নয়নকে ত্বরান্বিত করতে এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদের জন্য আলোচনায় এসেছেন তানজিয়া আফরিন এলিনা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা এলিনা ইতিমধ্যে দলের মনোনয়ন পেতে নিজের আগ্রহ প্রকাশ করেছেন।

পরশুরাম উপজেলার সলিয়া গ্রামের বাসিন্দা এলিনা ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয়। পরশুরাম সরকারি কলেজ এবং পরবর্তীতে তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তার হাতেখড়ি। কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আগে তিনি সহসাধারণ সম্পাদক এবং ফেনী জেলা ছাত্রদলের সদস্য হিসেবেও দক্ষতা দেখিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনুর পক্ষে নির্বাচনী প্রচারণায় তার সরব উপস্থিতি নজর কেড়েছে স্থানীয় নেতাকর্মীদের। পরশুরাম, ফুলগাজী ছাগলনাইয়া এলাকায় সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রমেও তার নিয়মিত সম্পৃক্ততা রয়েছে।

দল যদি আমাকে যোগ্য মনে করে সুযোগ দেয়, তবে পরশুরামফুলগাজী ছাগলনাইয়ার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাব।”  তানজিয়া আফরিন এলিনা

সাধারণত রাজনৈতিক দলের মনোনয়নের ভিত্তিতেই সংরক্ষিত মহিলা আসনের এমপিরা নির্বাচিত হয়ে থাকেন। সেই প্রেক্ষাপটে এলিনার প্রার্থী হওয়ার ঘোষণা স্থানীয় রাজনীতিতে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। দীর্ঘদিনের সক্রিয় রাজনীতি, নারী অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে তার অঙ্গীকার তাকে একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ