সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক
বৈশ্বিক যুদ্ধের প্রভাবে ঢাকা ছাড়তে পারে মানুষ
সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থার উন্নতি; কেবিনে স্থানান্তর
যে উপায়ে এখনো বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে ইতালি
ঈদের আমেজ কাটলেও কাটেনি বাজার অস্থিরতা: চড়া দামে নাজেহাল ক্রেতারা
গরমে শরীর ও মন চনমনে রাখতে বাঙ্গির জাদুকরী গুণাগুণ
৭০ লাখ ইরানি যুদ্ধ করতে প্রস্তুত: গালিবাফ
নেক কাজের সুফল পরিবারেও পৌঁছে
বিতর্কিত আদানি গ্রুপের চুক্তি বিবেচনা করবে সরকার: জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী
মার্কিনিদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি, যে বার্তা দিয়েছেন
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহী নেপাল
 সাইয়ারা’র সাফল্যে মুগ্ধ খোদ শাহরুখ খান!
কলম্বিয়ায় ১২১ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, ৮০ লাশ উদ্ধার
রাশমিকা-বিজয়ের রূপকথার বিয়ে ও পর্দার পেছনের লড়াই

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থার উন্নতি; কেবিনে স্থানান্তর

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ নেতাকে আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোরে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তার স্বাস্থ্যের উন্নতি হওয়ায় সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। বর্তমানে তিনি সীমিত পরিসরে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলতে পারছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল।

এদিকে বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বর্তমানে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে অবস্থান করছেন। গত মঙ্গলবার তিনি ঢাকা ত্যাগ করেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নেয়ার কথা রয়েছে।

বিএনপির এই দুই সিনিয়র নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তাদের সুস্থতা কামনায় আশাবাদ ব্যক্ত করছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ