সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক
বৈশ্বিক যুদ্ধের প্রভাবে ঢাকা ছাড়তে পারে মানুষ
সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থার উন্নতি; কেবিনে স্থানান্তর
যে উপায়ে এখনো বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে ইতালি
ঈদের আমেজ কাটলেও কাটেনি বাজার অস্থিরতা: চড়া দামে নাজেহাল ক্রেতারা
গরমে শরীর ও মন চনমনে রাখতে বাঙ্গির জাদুকরী গুণাগুণ
৭০ লাখ ইরানি যুদ্ধ করতে প্রস্তুত: গালিবাফ
নেক কাজের সুফল পরিবারেও পৌঁছে
বিতর্কিত আদানি গ্রুপের চুক্তি বিবেচনা করবে সরকার: জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী
মার্কিনিদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি, যে বার্তা দিয়েছেন
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহী নেপাল
 সাইয়ারা’র সাফল্যে মুগ্ধ খোদ শাহরুখ খান!
কলম্বিয়ায় ১২১ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, ৮০ লাশ উদ্ধার
রাশমিকা-বিজয়ের রূপকথার বিয়ে ও পর্দার পেছনের লড়াই

তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের পরিচালনা ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদানের লক্ষে জাপানের একটি প্রতিনিধিদলের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছে বাংলাদেশ সরকার। আজ শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়।

টার্মিনালটির আন্তর্জাতিক মান বজায় রাখা এবং কারিগরি সহযোগিতার বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য, এর আগে গত ১৩ মার্চ একই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছিল। আজকের বৈঠকের মাধ্যমে সেই আলোচনার ধারাবাহিকতায় পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নীতিনির্ধারক ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন, ড. খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী। আফরোজা খানম (রিতা), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, নির্বাহী চেয়ারম্যান, বিডা (BIDA)।

এছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জাপানের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিইকো।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ