সর্বশেষ
৩৬ হাজার টন বর্জ্য অপসারণ ডিএসসিসির
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ট্রাম্পের শর্ত ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি নয়: হোয়াইট হাউস
৩২ লাখের কোরবানি: সমালোচনার জবাবে যা বললেন মন্ত্রীর ছেলে
দেশের ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
ইরান ইস্যুতে গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প; আবহাওয়ার কারণে বদলাল মন্ত্রিসভার বৈঠক
আরাফাতের ময়দানে লাখো হাজির আকুতি, বিশ্বমঞ্চে ধ্বনিত হলো বাংলা খুতবা
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
ঈদের দিন যেসব অঞ্চলে ভারি বর্ষণের আভাস
বাংলাদেশি ভাইরাল সেই মহিষ নিয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে যা জানা গেল
ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জামায়াতের সঙ্গে জোট করে এনসিপি রাজনৈতিক সতীত্ব হারিয়েছে: রাশেদ খাঁন
দেশের ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
ফরাসি ফুটবলে পিএসজির রাজত্ব অব্যাহত: রেকর্ড ১৪তম লিগ শিরোপা জয়
তারুণ্যের বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর: ডাসারে সড়ক উন্নয়ন কাজে আনিসুর রহমান খোকন

আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন

দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর পরবর্তী নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৯ মে সারা দেশে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বার কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্থাটির চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের এই সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

কাউন্সিল ভবনে আয়োজিত এই সভায় নির্বাচনের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সদস্যবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন, ফাইন্যান্স কমিটি, এ এস এম বদরুল আনোয়ার (চেয়ারম্যান) লিগ্যাল এডুকেশন কমিটি, সিনিয়র অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন (চেয়ারম্যান) রিলিফ কমিটি, অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম (চেয়ারম্যান) রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি, অ্যাডভোকেট মো. মাইনুল আহসান (চেয়ারম্যান) হাউজ কমিটি, মো. মহসিন মিয়া (চেয়ারম্যান) ল’ রিফর্ম কমিটি, অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন (চেয়ারম্যান)

এছাড়াও সভার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান এবং অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান।

আইনজীবীদের এই শীর্ষ সংগঠনের নির্বাচন নিয়ে দেশজুড়ে আদালত পাড়াগুলোতে এখন থেকেই উৎসবমুখর পরিবেশ ও আলাপ-আলোচনা শুরু হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ